কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে ৪৭ তম কোপা আমেরিকা-২০২৪ এর গ্রুপ পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল ও কনকাক্যাফের মোট ১৬ দল নিয়ে বসবে এবারের আসর। প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। কিন্তু ড্র এর সময়ে ১৪ দল নিশ্চিত হলেও ফাঁকা ছিলো গ্রুপ এ এবং ডি’ এর কনকাক্যাফের ২ টি স্পট।

সূচি প্রকাশে উদ্বোধনী ম্যাচে গ্রুপ এ-১ টিম ও টুর্নামেন্টের বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয় কনকাক্যাফ-৫ এর দল। কানাডা-ত্রিনিদাদের মধ্যে প্লে অফের পর চূড়ান্ত হয়েছে সেই দল। ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা।আগামী ২১ জুন, বাংলাদেশ সময় ভোর ৬ টাই আটলান্তার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে কোপা আমেরিকা-২০২৪ এর উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *