ইউরোপা লীগে রাতে নামছে লিভারপুল, রোমা, এসি মিলান,বেনফিকা। অপরাজিত থাকার লড়াইয়ে লেভারকুসেন। ইউরোপা লীগে আজ রাতে আতিথ্য দেবে লিভারপুল। ঘরের মাঠে মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব আটালান্টা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে দুদলের দেখা হলেও একবার করে জয় দুদলের। লীগে দারুন ছন্দে আছে লিভারপুল। আর্সেনালের সমান ৭১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। মৌসুমে জিতেছে কারাবাও কাপ। ফিরার সম্ভাবনা জোটা, এলিসন। মাঝমাঠে এন্ডো, আ্যালিষ্টার সহ অন্যতম সেরা মিড। অপরদিকে আটালান্টা লিগে আছে ছয়ে সাথে সাম্প্রতিক ফর্মও সাথে নেই। তাই বলাই যায় ঘরের মাঠে ফেভারিট থাকবে লিভারপুল।
অপরদিকে রোমার মুখোমুখি হবে আরেক ক্লাব এসি মিলান। নতুন কোচের অধীনে দারুন করছে রোমা। অপরদিকে লীগ টেবিলের দুইয়ে আছে এসি মিলান। দুদলের ২৭ দেখায় ১১ জয় মিলানের আর ৮জয় রোমার। ঐতিহাসিক সান সিরো তে হবে ম্যাচ।অপরদিকে অপরাজিত থাকার লড়াইয়ে ওয়েষ্ট হ্যামের মুখোমুখি হবে আলোনোসোর লেভারকুসেন। মৌসুমটা স্বপ্নের মতো কাটাচ্ছে লেভারকুসেন। ৪১ ম্যাচ অপরাজিত। বায়ার্নের দম্ভ ভেঙ্গে লীগ জয়ের পথে।অপরদিকে গত আসরের কনফারেন্স লীগের চ্যাম্পিয়ন ওয়েষ্ট হ্যামের মুখোমুখি হবে তারা। লীগে ছয়ে আছে তারা। খেলা হবে লেভারকুসেনের মাঠে। এছাড়াও বেনফিকা মার্শেই মুখোমুখি হবে। বেনফিকার হয়ে চোখ থাকবে ডি মারিয়ার দিকে।
এসকে/এমওয়াই


