Author Archives: phmmurad4

হকি লীগে আবাহনীর আট জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা আট জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার, (২৮ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় আকাশী-নীলরা। তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ম্যাচটি ৬-২ গোলের ব্যবধানে জেতে আবাহনী। জয়ী দলের ওবায়দুল হোসেন জয়, পুষ্কর খীসা মিমো এবং মোহাম্মদ আব্দুল্লাহ অপর […]

আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে বাংলাদেশের সৈকত

প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশী আম্পায়ার শরফউদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। এখন থেকে তিনি একজন নিরপেক্ষ আম্পায়ার হিসেবে বিশ্বের যেকোনো দেশে ম্যাচ পরিচালনা করতে পারবেন, যেখানে আইসিসি তাকে পাঠাবে। আগে শুধু ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ বা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বা নারী বিশ্বকাপে ম্যাচের দায়িত্ব পালন করতেন। এখন থেকে আইসিসির সব […]

পুলিশের বিরুদ্ধে মোহামেডানের কষ্টার্জিত জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ বুধবার, (২৭ মার্চ) কষ্টার্জিত এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে সাদা-কালোরা। মালয়েশিয়ান রিক্রট ফয়জাল বিন সারির জোড়া গোলে এ জয় তুলে নেয় মোহামেডান। এছাড়া জয়ী দলের দ্বীন ইসলাম ইমন ও আশরাফুল আলম একটি করে […]

অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ…. শেষ ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে তিনম্যাচ ওয়ানডে সিরিজে সব কয়টি ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা৷ দুই ম্যাচের মত আজও তিন অংকের কোটায় পৌছাতে পারেনি বাংলাদেশের দলীয় রান। মাত্র ৮৯ রানে অলয়াউট হয়েছে৷ আজ শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় […]

ছয়ে ছয় আবাহনীর

ঢাকা প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে অপ্রতিরোধ্য আবাহনী লিমিটেড, এখন পর্যন্ত লীগের শুরু থেকে টানা ছয় ম্যাচে জয় পেয়েছি দলটি৷ আজও রুপগঞ্জ টাইগার্সকে ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি৷ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রুপগঞ্জ টাইগার্স৷ প্রথম দিকে তেমন একটা গতিতে রান করতে না পারলেও শেষের দিকে হৃদয়, […]

শাকিলের জোড়ায় সাধারণ বীমার জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব। আজ বুধবার, (২৭ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে বীমা। শাকিল হোসেনের জোড়ায় এ জয় তুলে নেয় দলটি। এছাড়া বীমার জার্সিতে রাব্বি সালেহীন রকি, জামিল বিন তালিব শিহাব, […]

অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, প্রীতি ম্যাচে সহজ জয়

পিছিয়ে যেয়েও কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। প্রথমে ম্যাচে পিছিয়ে পড়েও কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গোল পেতে মরিয়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে উগালদের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা৷ দ্বিতীয় অর্ধের ৫২ মিনিটে অনিয়মিত অধিনায়ক […]

সমতায় শেষ হলো ব্রাজিল-স্পেনের লড়াই

ব্রাজিল এবং স্পেনের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে আবার গোল করেছেন এনদ্রিক। ১৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের ফুটবলে মুগ্ধ ফুটবল বিশ্ব। আগের প্রীতি ম্যাচ ব্রাজিল ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। […]

টেস্টে লঙ্কানদের কাছে ধরাশায়ী টাইগাররা

বাংলাদেশ- শ্রীলঙ্কা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এই লজ্জাজনক হার স্বীকার করতে হলো বাংলাদেশকে৷ টেস্টের শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ৷ বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি করে অধিনায়ক ধানাঞ্জায়া ডি […]

কনকাকাফ নেশন্স লীগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টানা ৩য় বারের কনকাক্যাফ নেশন্স লীগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।কনকাক্যাফের মোট ৪১ দল নিয়ে উয়েফা নেশন্স লীগের আদলে অনুষ্ঠিত কনকাক্যাফ নেশন্স লীগের ৩য় আসরের ফাইনালে টেক্সাসের  এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অ্যাডামস ও রেইনার গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এতে করে টুর্নামেন্টের ৩ আসরেই শিরোপা ধরে রাখলো মার্কিনিরা। এছাড়া র‌্যাঙ্কিং এর বিচারে […]