নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় ছিলেন কলিন মুনরো। দল নির্বাচনের সময় তাকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দলে ঠাঁই হয়নি মুনরোর। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ওপেনার। গত চার বছর পুরোটা সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী ছিলেন। তার পরেও আশায় ছিলেন, কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলার পরও ফিরতে পারবেন। […]
Category Archives: ক্রিকেট
আগেই জানা গিয়েছিল শেষ দুই ম্যাচে অভিজ্ঞ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলে ফিরবেন। তারা ফিরেছেনও। সাকিব অবশ্য এই ফরম্যাটে ফিরলেন প্রায় ১০ মাস পর। সৌম্য সরকারও চোট সারিয়ে দলে ফিরেছেন। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার ও […]
আয়ারল্যান্ডে পুরো পাকিস্তান দল সফরে যেতে পারলেও তাদের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। নির্ধারিত সময়ে ভিসা পাননি তিনি। ফলে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভাষ্য অনুযায়ী বাকিরা সফরের পূর্বে ভিসা পেলেও আমির পাননি। তাই পাকিস্তানেই রয়ে গেছেন অভিজ্ঞ পেসার। এই […]
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে বাঁহাতি এই পেসার বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় আসর শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হয়েছে। বিদায় বেলায় চেন্নাইয়ের সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে মুস্তাফিজ পেয়েছেন দারুণ এক […]
প্রতিপক্ষ জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানেই গুটিয়ে দিয়েছিলেন তাসকিন-সাইফউদ্দিন-মেহেদীরা। বোলারদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই অল্প রানের লক্ষ্য তাড়ায় দাপট দেখিয়েছেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। তাদের দৃঢ়তায় ১২৫ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়েই পৌঁছে যায় বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক হয়েছে ওপেনার তানজিদ […]
শুক্রবার (২ মে) মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি (বিশ্বকাপের প্রস্তুতি) তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক […]
বিসিবির এনওসির মেয়াদ শেষ হওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। চেন্নাই শিবির ছেড়ে আজই দেশে পা রাখছেন টাইগার এ পেসার। সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ফিজ। আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। এবারের টুর্নামেন্টে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ। নিজের সর্বশেষ […]
রোমাঞ্চকর লড়াইয়ের পর সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে ২৬৮ রানের লক্ষ্য আবাহনী অতিক্রম করে এক বল ও চার উইকেট হাতে রেখে। শেষদিকের কঠিন লড়াইয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।৮৮ বলে ৮৩ রানের […]
দারুণ লড়াইয়ের পরেও সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে হার দেখেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য স্বাগতিক দল ছুঁতে পারেনি। ৮ উইকেটে তুলতে পেরেছে ১৭৪ রান। এখন ২৭ এপ্রিল শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী পাকিস্তান জয়ের লক্ষ্যে শুরুতেই চাপে পড়ে যায়। দ্বিতীয় ওভারে ফিরে […]
অর্থনৈতিক কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করতে হল আয়ারল্যান্ডকে। নিজেদের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল আইরিশদের। চলতি বছরের আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। এই সিরিজ খেলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল অজিদের। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে […]










