Category Archives: আন্তর্জাতিক

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে তোরেস, ‘ভাগ্য আগেই লেখা ছিল’

ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ব্রডকাস্টারদের সাথে আলাপকালে তোরেস বলেন, ‘আজ ভাগ্য আগেই লেখা ছিল। আমাদের জেতার জন্যই এটি তৈরি হয়েছিল। আজ আমরা আমাদের আপনজনদের থেকে দূরে আছি, তবে আমরা তাদের যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করেছি।’ তিনি এই সাফল্যকে কেবল দলের নয়, বরং স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষের আবেগ ও প্রার্থনার ফসল হিসেবে অভিহিত […]

ফাইনালের আগে, মাঝে ও পরে যত আয়োজন

বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চের এক বিশাল আয়োজনও। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা–স্পেনের ফাইনালকে ঘিরে এবার থাকছে একাধিক নতুনত্ব। সমাপনী অনুষ্ঠান থেকে শুরু করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শো, বিশেষ পুরস্কার—সব মিলিয়ে পুরো দিনটিই সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।ম্যাচ শুরুর আগে: তারকাদের সমাপনী অনুষ্ঠানফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে […]

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

এবারের বিশ্বকাপে টিকিটের দাম শুরু থেকেই ছিল আকাশছোঁয়া। টুর্নামেন্ট শুরুর আগেই এ নিয়ে সমালোচনা হয়েছিল। আর বিশ্বকাপ ফাইনাল ঘিরে সেই দাম এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে। শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে। এর […]

আর্জেন্টিনা না স্পেন চ্যাম্পিয়ন হবে কে, জানাল ব্রাজিলিয়ান জাগুয়ার

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বের শীর্ষ দু’দল আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই কে শিরোপা জিতবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সেই আলোচনায় এবার যোগ দিয়েছে ব্রাজিলের একটি জাগুয়ার।ব্রাজিলের রিও ডি জেনেইরোর বায়ো পার্কে থাকা জাগুয়ারটির […]

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পেন সরকার জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।সমাজতান্ত্রিক নেতা সানচেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত। রোববার নিউ জার্সি স্টেডিয়ামে ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা রয়েছে।স্পেনের রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে যে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যাও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন। তবে […]

বিশ্বকাপ ফাইনালের আগে নিউ জার্সিতে বায়ুদূষণের শঙ্কা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর দুই দিন পরই বিশ্বকাপের ফাইনাল। কিন্তু আর্জেন্টিনা–স্পেনের শিরোপার লড়াইয়ের আগে নতুন উদ্বেগের নাম বায়ুদূষণ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলের বাতাসের মান নেমে গেছে উদ্বেগজনক পর্যায়ে। দূষণের কারণে এরই মধ্যে নিউইয়র্ক প্রশাসন জরুরি স্বাস্থ্যসতর্কতা জারি করেছে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি দুই ফাইনালিস্টের প্রস্তুতিতে। বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির […]

আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে কী বলল ফিফা

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। সেমিফাইনালের পর মাঠের ওই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছিল যুক্তরাজ্য সরকার। বুধবার আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর গ্যালারি থেকে সমর্থকদের ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ব্যানারটিতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস।’ যার বাংলা অর্থ, […]

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে কি গোল্ডেন বুটে যোগ হয় ?

‘আমাদের কোনো খেলোয়াড়ই ম্যাচটা খেলতে চায় না। ফ্রান্সের খেলোয়াড়েরাও নয়। সবাই চায় ফাইনালে খেলতে।’ সেমিফাইনালে হারের পর এমন মন্তব্যই করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। স্পেনের কাছে হেরে ফ্রান্সের আর আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ডের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে দল দুটির বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আগামীকাল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স–ইংল্যান্ড। […]

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির নাম ঘোষণা: কে এই স্লাভকো ভিনচিচ

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি। ফিফা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ […]

ইংলিশ গোলকিপারের বোতলে লেখা নির্দেশনা পড়ছেন মেসিরা

ম্যাচের শেষ বাঁশি বেজেছে অনেকক্ষণ আগেই। অবিশ্বাস্য এক ফিরে আসার গল্প লিখে আর্জেন্টিনা পা দিয়েছে ফাইনালে। বিজয়োল্লাস স্তিমিত হয়ে আসছে একটু একটু করে। এমন সময়ই গোলপোস্টের সামনে থেকে পানির একটা বোতল তুলে নিলেন নিকো গঞ্জালেস। পরক্ষণেই চোখে পড়ল—আরে, পানির বোতলে দেখি আর্জেন্টাইন খেলোয়াড়দের নাম লেখা। নিকোর নজরে পড়তেই ডেকে আনলেন লিওনেল মেসিকে। সঙ্গে এলেন ডিফেন্ডার […]