Tag Archives: সকল খেলা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

এবারের বিশ্বকাপে টিকিটের দাম শুরু থেকেই ছিল আকাশছোঁয়া। টুর্নামেন্ট শুরুর আগেই এ নিয়ে সমালোচনা হয়েছিল। আর বিশ্বকাপ ফাইনাল ঘিরে সেই দাম এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে। শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে। এর […]

স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ বছর বয়সে মারা গেলেন সোবার্স।ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স। বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিন—দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন। সেই সঙ্গে ফিল্ডার ও ক্লোজ-ইন ক্যাচার হিসেবেও ছিলেন […]

আর্জেন্টিনা না স্পেন চ্যাম্পিয়ন হবে কে, জানাল ব্রাজিলিয়ান জাগুয়ার

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বের শীর্ষ দু’দল আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই কে শিরোপা জিতবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সেই আলোচনায় এবার যোগ দিয়েছে ব্রাজিলের একটি জাগুয়ার।ব্রাজিলের রিও ডি জেনেইরোর বায়ো পার্কে থাকা জাগুয়ারটির […]

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পেন সরকার জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।সমাজতান্ত্রিক নেতা সানচেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত। রোববার নিউ জার্সি স্টেডিয়ামে ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা রয়েছে।স্পেনের রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে যে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যাও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন। তবে […]

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

৩৪ রানে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিতে সমতাও ফেরাল। দুই ওপেনারের ১২০ রানের জুটির পর হঠাৎ ধসে ১৩ বলে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো জুটিতে ১৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। রান তাড়ায় প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। […]

বিশ্বকাপ ফাইনালের আগে নিউ জার্সিতে বায়ুদূষণের শঙ্কা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর দুই দিন পরই বিশ্বকাপের ফাইনাল। কিন্তু আর্জেন্টিনা–স্পেনের শিরোপার লড়াইয়ের আগে নতুন উদ্বেগের নাম বায়ুদূষণ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলের বাতাসের মান নেমে গেছে উদ্বেগজনক পর্যায়ে। দূষণের কারণে এরই মধ্যে নিউইয়র্ক প্রশাসন জরুরি স্বাস্থ্যসতর্কতা জারি করেছে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি দুই ফাইনালিস্টের প্রস্তুতিতে। বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির […]

আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে কী বলল ফিফা

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। সেমিফাইনালের পর মাঠের ওই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছিল যুক্তরাজ্য সরকার। বুধবার আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর গ্যালারি থেকে সমর্থকদের ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ব্যানারটিতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস।’ যার বাংলা অর্থ, […]

ডোপিংয়ের দায়ে ৩ মাস নিষিদ্ধ নেওয়াজ

নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালে ডোপ পরীক্ষায় পজিটিভ আসায় আইসিসির মাদকবিরোধী আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় এখন মাঠে ফিরতে কোনো বাধা নেই নেওয়াজের। আজ এক সংবাদ […]

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে কি গোল্ডেন বুটে যোগ হয় ?

‘আমাদের কোনো খেলোয়াড়ই ম্যাচটা খেলতে চায় না। ফ্রান্সের খেলোয়াড়েরাও নয়। সবাই চায় ফাইনালে খেলতে।’ সেমিফাইনালে হারের পর এমন মন্তব্যই করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। স্পেনের কাছে হেরে ফ্রান্সের আর আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ডের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে দল দুটির বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আগামীকাল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স–ইংল্যান্ড। […]

বিশ্বকাপজয়ীরা প্রথমবার পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

বিশ্বকাপ জয়ের স্মৃতি এত দিন ছিল সোনালি ট্রফি আর গলায় ঝোলানো পদকে। এবার সেই স্মৃতি জায়গা করে নেবে আঙুলেও। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হলো। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিংয়ের […]