Tag Archives: সকল খেলা

অভিষেকের প্রথম বলেই উইকেট, শের মাল্লা ফিরিয়ে আনলেন বিশ্বকাপের পুরোনো মুহূর্ত

মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত আইসিসি মেন্স টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ “সি” এর পঞ্চম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড দল নেপালের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মাত্র ৪ রানে জয় পেয়েছে। ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে, যেখানে জেকব বেটহেল ৫৫ ও হ্যারি ব্রুক ৫৩ রান করেন। জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উইল জ্যাক্স […]

উবার চালক থেকে বিশ্বকাপে ইতালির জসপ্রীত

মাত্র ১০ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ইতালির বার্গামোতে পাড়ি জমিয়েছিলেন জসপ্রীত। বাবা তিরথ সিং ও মা জসবীর কৌর সেখানে কারখানার কাজে যুক্ত হন। নতুন দেশ, অচেনা ভাষা আর ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। সেই সময়ের কথা স্মরণ করে জসপ্রীত বলেন, ‘ইতালিতে যাওয়াটা আমাদের পরিবারের জন্য বড় সুযোগ ছিল। কিন্তু আমরা সবাই একটু […]

১৮২ রান করেও জিততে পারল না আফগানিস্তান

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮২ রান তুলে নেয় আফগানিস্তান। পরের ইনিংসের দ্বিতীয় ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপেই ফেলে আফগানরা। এরপরও জিততে পারলেন না রশিদ খান বাহিনী। ৫ উইকেটের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের যাত্রা শুরু করলো নিউজিল্যান্ড। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ব্যাটিংয়ে নেমে […]

অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মঈন আলি

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন মঈন আলি। এতদিন শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার উপস্থিতি ছিল। তবে এবার সিদ্ধান্ত বদলাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটেও ফিরছেন তিনি। সর্বশেষ কয়েক মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাস্ত ছিলেন মঈন। টানা কয়েকটি টুর্নামেন্ট খেলেছেন। আবু ধাবি টি-টেন, আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে দেখা গেছে তাকে। এবার ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে […]

বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝেও বেড়েছে ফ্লাইট বুকিংয়ের হার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে কয়েকটি প্রতিযোগী দেশ বিপাকে পড়েছে। একইভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টাসহ বেশ কিছু কারণে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! সমর্থকদের ঝামেলায় পড়তে হতে পারে মনে করে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। যদিও একই সময়ে বেড়েছে দেশটিতে ফ্লাইট বুকিংয়ের হার। আসন্ন […]

দুর্নীতির দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা লংঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজের ‘বিম-১০’ টুর্নামেন্টের ঘটনার সাথে সংশ্লিষ্ট, যা সিডব্লিউআই দুর্নীতি বিরোধী কোডের আওতাধীন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচের সাথে সম্পর্কিত এবং […]

হট্টগোল ও বিতর্কের পরে আফ্রিকা কাপ অফ ন্যাশনস এর চ্যাম্পিয়ন সেনেগাল

হট্টগোল, বিতর্ক আর অভাবনীয় সব ঘটনার ভেতর দিয়ে শেষ পর্যন্ত আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল। মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল ফাইনালে রেফারির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা, কোচের নির্দেশে খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যাওয়া, আবার মাঠে ফেরা সব মিলিয়ে এক নাটকীয় রাতের সাক্ষী হলো রাবাতের সবুজ গালিচা। রোববার রাতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয় […]

বাংলাদেশের ভবিষ্যৎ গলফ তারকা সৈয়দ মাহদী মাহবীর শান্ত শ্রীলঙ্কায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন

শ্রীলঙ্কার রয়্যাল কলম্বো গলফ ক্লাবে ৬-৮ জানুয়ারী ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফাল্ডো সিরিজ – বয়েজ ১১-১২ ক্যাটাগরিতে শান্টো চ্যাম্পিয়ন হন বাংলাদেশের সৈয়দ মাহদী মাহবীর শান্ত। তিন দিনে (২৭টি হোল) তিনি অসাধারণ ১০ আন্ডার পার স্কোর করেন এবং বড় ব্যবধানে শিরোপা জিতে নেন। নিকটতম প্রতিযোগী, একজন ভারতীয় জুনিয়র গলফার, ৩ আন্ডার পার স্কোর করেন। এই প্রথমবারের মতো […]

২০২৬ এ বছরজুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ততম ক্যালেন্ডার, বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বছর

২০২৬ সাল যেন বিশ্ব ক্রীড়াঙ্গনের এক মহামিলনমেলা। ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে বহুজাতিক গেমসসহ নতুন বছরজুড়ে অপেক্ষা করছে একের পর এক বড় আয়োজন। খেলাধুলাপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে স্মরণীয় এক বছর, যেখানে বাংলাদেশের উপস্থিতিও বাড়াচ্ছে প্রত্যাশার মাত্রা। বছরের সূচনা হবে ক্রিকেটের রঙিন সংস্করণ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি […]

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদান

বাংলাদেশের ক্রীড়া ও খেলাধূলার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে (১৯৯১-১৯৯৬) এবং (২০০১-২০০৬) ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। প্রথমত, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্রীড়াকে জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। তাঁর সময়কালে ক্রীড়া সংগঠনগুলোর প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায় […]