ভালোবেসে পায়ে মেসির ছবি ট্যাটু করা খেলোয়াড় এবার খেলবেন মেসি সাথেই

বিশ্বকাপের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের মেসিভক্তি দেখেছে সারাবিশ্ব। তবে মেসিকে ঘিরে আর্জেন্টাইনদের ভক্তি ভালোবাসা কি শুধু জাতীয় দলের খেলোয়াড়রাই দেখায়? নাকি মেসি তারও উর্ধ্বে? এই প্রশ্নের ই উত্তর ফ্রাংকো স্কোবার।

ফ্রাংকো স্কোবার আর্জেন্টিনার রোজারিও থেকে উঠে আসা হুটসন ডাইনামোর খেলোয়াড়। রোজারিওতে জন্ম হওয়ায় আর মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলসে ক্যারিয়ার শুরু হওয়ায় মেসির শিষ্যত্ব নিতে দেরি হয়নি ফ্রাংকোর। এরপর পাড়ি জমিয়েছেন একে একে আতালান্তা ইউনাইটেড ও লস এঞ্জেলসে ফুটবল ক্লাবে। বিশ্বকাপ জেতার পর মেসির ভালোবাসায় পায়ে একেছেন মেসির বিশ্বকাপে চুমু খাওয়ার ছবি সম্বলিত ট্যাটু। টুইটার কভারে দেয়া মেসির আরো একটা ছবি। তবে ভাগ্য কি এতোই সুপ্রসন্ন? মেসির ভক্ত থেকে হয়ে উঠবেন মেসির সতীর্থ?

মেজর লীগ সকার ভিত্তিক টুইটার হ্যান্ডেল ‘এমএলএস বাজ’ জানায় হুটসন ডায়নামোর রাইটব্যাক ফ্রাংকো এস্কোবারের জন্য বীড করেছে ইন্টার মায়ামি। তবে এতোটাও সহজে স্বপ্ন পূরণ হচ্ছেনা ফ্রাংকোর। মায়ামি আর ডাইনামো; কোনো দলই মেজর লীগের রোস্টার রুলস অনুযায়ী নতুন প্লেয়ার ভেড়ানোর সুযোগ পাবে না। তাই যদি না দুই ক্লাবই কোনো প্লেয়ার সোয়াপ করতে রাজি না হয়, এই চুক্তি হওয়ার সুযোগ নেই।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *