চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে রিয়াল-ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিপজিকের সাথে ১-১ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে চ্যাম্পিয়ন লীগের আরেক ম্যাচে ঘরের মাঠে কোপানহাগেন এর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্ডিওয়ালার শিষ্যরা।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *