সন্তান প্রসবের পর মারা যান সাফজয়ী ফুটবলার রাজিয়া খাতুন

গতকাল পুত্রসন্তান জন্মদানের পর আজ সকালে মারা গেছে জাতীয় মহিলা দলের ফুটবলার রাজিয়া৷ গতকাল রাত ১০.৩০ মিনিটে একটি পুত্র সন্তানের জন্মদেন রাজিয়া। আজ ভোর চারটায় পরলোকগমন করে এই ফুটবলার।

২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলে ছিলেন রাজিয়া। প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন সংবর্ধনা ও ১০ লক্ষ টাকা।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *