ন্যালভিলের বিপক্ষে মেসির ১১ ও ৮১ মিনিটের জোড়া গোলের সাথে বুস্কেটসকে বানিয়ে দেওয়া হেডারের সুবাদে ঘরের মাঠে ৩-১ গোলে জয় পেলো ইন্টার মিয়ামি। এ জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে থাকলো টাটা মার্টিনো শিষ্যরা।
মেসি যেন একাই টানছেন দলটাকে, যখনি মেসি থাকেন,জয় পায় দল, মেসি না থাকলে জয়ের দেখা নেই, ছন্নছাড়া একটি দলকে একসুতোয় বেধে টেনে নিয়ে যাচ্ছেন একাই। এইতো কদিন আগেও একবারে শেষে থাকা দলটা আজ শীর্ষে। জিতে নিয়েছে নিজেদের প্রথম শিরোপা এবং ইতিহাসে প্রথমবার খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে। এমএলএসে ৬ ম্যাচে ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট নিয়ে ১০ গোলে অবদান এখন কাপ্তান লিও মেসির। ছয়টি গোল এবং চার এসিস্ট লুইস সুয়ারেজের।
এসকে/এমওয়াই


