দরজায় কড়া নাড়ছে প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ

দরজায় কড়া নাড়ছে প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের । যেখানে অর্থের ছড়াছড়ি । ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল পাবেন ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী আর্হেন্টিনার থেকে ৩ গুণ বেশি টাকা । ইন্টার মিলান , পিএসজি , রিয়াল মাদ্রিদ , আতলেতিকো মাদ্রিদ, বোকা জুনিয়র্স , রিভার প্লেট , পালমিরাস এর মতো বড় দলেরা খেলতে পারলেও আশ্চর্যজনক সত্যি হলো বার্সেলোনা লিভারপুল আল নাসের এর মতো বড় ক্লাবগুলোর সুযোগ হয়নি প্রথমবারের মতো হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে ।

আসুন জেনে নি কেনো তাদের খেলা হচ্ছে না –
বার্সেলোনা – ২০২১ থেকে ২০২৪ এর মাঝে কোন উএফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই , এছাড়া সেরা চার দলে থাকার জন্য এই টুর্নামেন্টে পর্যাপ্ত পয়েন্ট ও অর্জন করতে পারে নাই ।
লিভারপুল – তাদের সর্বশেষ উএফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছিলো ২০১৯ সালে এবং ২০২১ থেকে ২০২৪ এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে পর্যাপ্ত পয়েন্ট অর্জন করতে ব্যর্থ ।

আল নাসের – যদিও রোনালদোর আল নাসের সৌদি লিগ জিতেছে কিন্তু এএফসি লিগ চ্যাম্পিয়ন হতে পারে নি । সেই সাথে আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্টে তেমন ভালো কোনো পারফরমেন্সও করতে পারে নি যার দরুন তাদেরকে রাঙ্কিং অনুযায়ীও কোনো স্লট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেয়া সম্ভব হয়নি ।

আপনাদের কী মনে হয় বিশেষ বিবেচনায় ফিফা কি তাদের সুযোগ দিতে পারতো !? আপনারা কী তাদের খুব মিস করবেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *