ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্টটি ব্যার্থ হলেও আতলেতিকো চার্লান দলটি নিয়ে রয়েছে নানান প্রশ্ন । প্রশ্নের মূল সূত্রপাত আসলে আতলেতিকো চার্লানের অবস্থান কি আর্জেন্টিনায় । এইগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা । প্রথমে আসি অ্যামেচার বলতে আসলে ল্যাটিন আমেরিকায় কি বুঝায়! বাংলাদেশে অ্যামেচার শব্দটি যে অর্থ বহন করে তা কিন্তু ল্যাটিন আমেরিকায় সেই অর্থ বহন করে না । আমাদের দেশে অ্যামেচার মানি হলো ক্ষেপ কিংবা মজার ছলে খেলা এক কথায় প্রফেশনাল খেলাকে বুঝায় না । কিন্তু ল্যাটিন আমেরিকায় যেমন প্যারাগুয়েতে ২য় , ৩য় স্তরগুলোকে অ্যামেচার হিসাবে ধরা হয় ।
আতলেতিকো চারলান মূলত চার্লানের একটি অ্যামেচার দল যারা কিনা আগামী বছর অঞ্চলভিত্তিক অ্যামেচার লীগ খেলার প্রস্তুতি নিচ্ছে । এ ব্যপারে আতলেতিকো চার্লানের কোচ হার্নান এর কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম কিভাবে আতলেতিকো চার্লন বা যেকোনো অ্যামেচার দলও আর্জেন্টিনার সর্বোচ্চ লীগে খেলার যোগ্যতা লাভ করবে ।অঞ্চলভিত্তিক দলগুলো প্রথমে ফেডারেল অ্যামেচার লীগ খেলবে সেইখানে চ্যাম্পিয়ন হলে খেলবে ফেডারেল আ (A) , ফেডারেল আ তে চ্যাম্পিয়ন হলে খেলবে চ্যাম্পিয়ন ন্যাশনাল বি (B) যা কিনা আর্জেন্টিনার ২য় স্তরের সমপর্যায়, যদি ন্যাশনাল বিতে চ্যাম্পিয়ন হয় তাহলে আর্জেন্টিনার সর্বোচ্চ পর্যায়ে খেলবে যেখানে বোকা জুনিয়র্স, রিভার প্লেটের মতো দল খেলে ।
আসুন এবার জেনে নিই আতলেতিকো চার্লান দিয়ে শুরু করা কিছু খেলোয়াড় সম্পর্কে যারা এখন অনেক ভালো লিগে খেলছে ।

প্রথমেই জুলিয়ান ব্রিয়া যিনি কিনা এখন চিলির প্রথম ডিভিশনের ক্লাব হুয়াচিপাতো এফসিতে খেলছে ।
খেরেমিয়াস রেইনা এখন আর্জেন্টিনার ১ম বিভাগের ক্লাব ভেলেজ সারফিল্ডে খেলছে ।
এছাড়াও আরও কিছু খেলোয়াড় ভেরেজ সারফিল্ড ও আর্সেনাল সারন্ডিতে খেলছে।


