মেসির সঙ্গে ইয়ামালের বিখ্যাত সেই ছবি

২০০৭ সালের ডিসেম্বর। বার্সেলোনার এক স্টুডিওতে প্রস্তুত করা হয়েছে ছোট্ট একটা প্লাস্টিকের বাথটাব, তাতে পানি। সামনে বসানো হলো ২০ বছরের লাজুক এক তরুণ ফুটবলারকে। এরপর তাঁর কোলে তুলে দেওয়া হলো পাঁচ মাস বয়সী এক শিশুকে। সেই তরুণের নাম লিওনেল মেসি আর শিশুটি লামিনে ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন, যে ম্যাচটা ফিরিয়ে আনছে মেসি-ইয়ামালের সেই ছবির স্মৃতি। কিন্তু আসলেই কী হয়েছিল সেদিন? কীভাবে দুই প্রজন্মের দুজন ক্যামেরাবন্দি হলেন একসঙ্গে?

ছবিটি ছিল বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের অংশ। প্রতিবছর ক্লাবের ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রি করা হতো। আয় যেত ইউনিসেফসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বার্সেলোনার স্কোয়াডের ১২ জন ফুটবলারকে বছরের ১২টি মাসের প্রতীক করে জুড়ে দেওয়া হতো একেকটি শিশুর সঙ্গে। অনেক পরিবার অংশ নিয়েছিল সেই আয়োজনে। বেশির ভাগ ছবিই কালের গর্ভে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু কিছু পরিবারের ব্যক্তিগত স্মৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *