দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের তালিকটা বেশ দীর্ঘ ই। ক্রিকেট, ফুটবল এর৷ বাহিরে বাকি ফেডারেশন গুলো নানান সমস্যাতেই জর্জরিত থাকে গোটা বছরই। তবে এতোসব সমস্যার মধ্য দিয়েও চলে নিবিড় ভাবে কার্যক্রম। বাংলাদেশে বেসবল-সফটবল খেলার প্রচলন ২০০৬ সালে। ঐই বছরই গঠিত হয় বাংলাদেশ বেসবল অ্যাসোসিয়েশন। ২০০৯ সালে অ্যাসোসিয়েশনটি জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতি লাভ করে।
এরপর থেকেই নানান অর্থকষ্ট সঙ্গী করেই চলছে অ্যাসোসিয়েশনটির কার্যক্রম। তবে এবার যেন তুলনামূলক কম বেসবলকে নতুন রূপে ঢেলে সাজানোর প্রচেষ্টা বেসবল অ্যাসোসিয়েশনের। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য জাপান থেকে এসেছেন দুই পেশাদার কোচ।

জাপানের পেশাদার বেসবল দল ইয়োমিউরি জায়ান্টসের কোচ মিঃ নারুসে কোসুকে এবং মিঃ কিতানোসোনো রিউসেই ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় বেসবল দলকে প্রশিক্ষণ দিতে। চার মার্চ থেকে দশ মার্চ অবধি হবে এই প্রশিক্ষণ ক্যাম্প।
এসকে/পিএইচএম


