বাংলাদেশ এসসির বিরুদ্ধে সাধারণ বীমার জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব। আজ সোমবার, (১১ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৪-১ গোলের ব্যবধানে জেতে তারা। জয়ী দলের ভারতীয় রিক্রট অমিতের জোড়ায় এ জয় তুলে নেয়।

লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হলেও এ জয়ের মধ্য দিয়ে অবশেষে পয়েন্টের দেখা পেল বীমা। অন্যদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৬-৪ গোলের ব্যবধানে প্রথম ম্যাচে জয় পেলেও আজ বীমার কাছে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ এসসি।আজ খেলার নবম মিনিটে অমিতের ফিল্ড গোলে শুরুর অগ্রগামিতা সাধারণ বীমার (১-০)। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ এসসিও গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হিটে গোলবঞ্চিত থাকতে হয়।

দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে পারভেজ মোশাররফের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় বীমার (২-০)।বিরতি থেকে ফিরে আবারো গোলের আনন্দ বীমা শিবিরে। ৩৩ মিনিটে অমিতের ফিল্ড গোলে বাংলাদেশ এসসির বিরুদ্ধে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেয়। ৪১ মিনিটে বীমাকে ম্যাচের চতুর্থ ও শেষ গোলটি উপহার দেন দলটির আরেক ভারতীয় আশু। ৪৮ মিনিটে বাংলাদেশ এসসির রাকিব পেনাল্টি কর্নার থেকে এক গোল শোধ দেন।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *