পুমার সাথে চুক্তি করলেই ১০০ মিলিয়ন ইউরো বোনাস পাবে বার্সেলোনা। বার্সার সাথে নাইকির দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড় শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। স্পেনের বাইরে স্টোর খোলার অনুমতি না দেয়া, পূর্বের তুলনায় কম টাকা চুক্তির মেয়াদ বাড়ানো, বার্সার স্টোরে যথেষ্ট জার্সি সাপ্লাই না করা থেকে শুরু করে আরো কয়েকটা কারণে নাইকির সাথে বনিবনা হচ্ছেনা বার্সার। আর এরই সুযোগ নিতে চায় পুমা।
লুইস রোজোর প্রতিবেদন থেকে জানা যায়, নাইকির সাথে চুক্তি ভঙ্গ করে পুমার সাথে যোগ দিলেই ১০০ মিলিয়ন ইউরো বোনাস পাবে বার্সেলোনা। তাছাড়া পুমা বাৎসরিক ১২০ মিলিয়ন ইউরো করে বার্সাকে প্রদান করবে। যা নাইকির অফার করা ফিক্সড ৮৫ মিলিয়ন ও বিভিন্ন শর্ত পূরণ করতে পারলে আরো ২০ মিলিয়ন মোট ১০৫ মিলিয়নের চেয়ে বেশি। তবে নাইকির সাথে চুক্তি ভঙ্গ করলে এই মুহুর্তে বার্সার বড় অংকের ক্ষতি পূরণ দিতে হবে,যে ক্ষমতা বার্সার নেই। তাই এবছরে ঐতিহাসিক এই চুক্তি আলোর মুখ দেখবে কিনা বলা কঠিন।
এসকে/আরআই


