Category Archives: দেশীয়

ছয়ে ছয় আবাহনীর

ঢাকা প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে অপ্রতিরোধ্য আবাহনী লিমিটেড, এখন পর্যন্ত লীগের শুরু থেকে টানা ছয় ম্যাচে জয় পেয়েছি দলটি৷ আজও রুপগঞ্জ টাইগার্সকে ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি৷ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রুপগঞ্জ টাইগার্স৷ প্রথম দিকে তেমন একটা গতিতে রান করতে না পারলেও শেষের দিকে হৃদয়, […]

টেস্টে লঙ্কানদের কাছে ধরাশায়ী টাইগাররা

বাংলাদেশ- শ্রীলঙ্কা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এই লজ্জাজনক হার স্বীকার করতে হলো বাংলাদেশকে৷ টেস্টের শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ৷ বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি করে অধিনায়ক ধানাঞ্জায়া ডি […]

বয়সটা বাড়ছে সাকিবের

নামের পাশে ১৪০০০ এর বেশি রান, এই প্রজন্মের কোনো টপ ক্লাস ব্যাটসম্যানের নামের পাশে এমন রানসংখ্যা মানিয়ে যাবে। আবার সাড়ে ছয়শ’র বেশি উইকেট নেওয়া তো কোনো বোলারের জন্যও বিশাল ব্যাপার। এমন যদি হয় যে এই রান আর উইকেটের স্ট্যাট শুধু একজন ক্রিকেটারই, সাকিব আল হাসানের! তাকে কি বিশেষণ দেওয়া যায়, অলরাউন্ডার…তাইনা? সাকিব তো একটা কমপ্লিট […]

টানা তৃতীয় জয় আবাহনীর

ঢাকা প্রিমিয়ার লীগে টানা তৃতীয় জয় তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। তৃতীয় ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে দলটি৷ বিকে এস পির ৩ নাম্বার মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শাইনপুকুরের ব্যাটসম্যানরা৷ আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৯ রানেই গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। বল হাতে […]

বাদ পড়লেন লিটন দাস

বাদ পড়লেন লিটন দাস, অন্তর্ভুক্ত হলো জাকের আলী অনিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে ছিটকে পড়েছে লিটন কুমার দাস৷ তার স্থানে দলে অন্তর্ভুক্ত হয়েছে জাকের আলী অনিক।লিটন দাস সিরিজের প্রথম দুই ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছে। এসকে/আরআর

শান্তর কাঁধে ভর করে জয়ের দেখা টাইগারদের

চট্টগ্রামে তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক শান্তর ব্যাটে ভর করে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। এদিকে দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস৷ শ্রীলঙ্কার শুরুটা হয় দারুন, উদ্বোধনী উইকেটে ৭১ রান করে শ্রীলঙ্কা। তারপর শ্রীলঙ্কার ইনিংসে আঘাত আনে তানজিম হাসান সাকিব৷ […]

জয়ে শুরু আবাহনীর ঢাকা প্রিমিয়ার লীগ যাত্রা

ঢাকা প্রিমিয়ার লীগে বড় জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবারের আসরের প্রথম ম্যাচে ১৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে। প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিধান্ত নেয় পার্টেক্স। ব্যাটে নেমে আবাহনী শুরুটা দারুন হলেও পরে আর শুরুটা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ করে বর্তমান চ্যাম্পিয়নরা৷ জবাবে ব্যাট করতে […]

অলিখিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

সিরিজ জয়ের উদ্দেশ্যে আজ দুপুরে সিলেটে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে মাত্র ৩ রানে হারিয়েছিলো শ্রীলঙ্কা । প্রথম ম্যাচ জয়ের কাছাকাছি যেয়ে জয় তুলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ । যার কারণে সিরিজের […]

সিরিজে সমতা ফেরালো টাইগাররা

সিলেটে সিরিজের দ্বিতীয় টি২০ তে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে৷ ১৬৬ রানে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন […]

হাথুরুসিংহাকে ডেকে এনে নিজের ক্ষতি নিজে করলো তামিম

দুই অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল এই দুইজনের পরামর্শে দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ করা হয় শ্রীলঙ্কান হাথুরুসিংহা কে। সেই হাথুরুসিংহা কোচ হয়ে এসেই দল থেকে বাদ দেন তামিম ইকবালকে৷ বিশ্বকাপ দলের সদস্য না হলেও মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। বিশ্বকাপ দলে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। […]