২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিকেলের নাম ছিল বাংলাদেশের কোচের তালিকায়। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে তিনি আগ্রহ দেখিয়েছিলেন। যদিও শেষ দিকে এসে তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্বে আছেন। এমন হাইপ্রোফাইল কোচ চলে যাওয়াতে বাফুফের কোনও আক্ষেপ নেই। রবিবার (১০ মে) ফর্টিস ডাউন […]
Category Archives: ফুটবল
অস্ট্রেলিয়ার সবুজ গালিচায় শেষ হলো বাংলাদেশের মেয়েদের প্রথম এএফসি এশিয়ান কাপ অভিযান। ফলাফল বিচারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলেও, মাঠের পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই পুরো আসরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের চোখের প্রশান্তি ছিলেন একজনই- ঋতুপর্ণা চাকমা। উইং দিয়ে তার গতি, ড্রিবলিং আর নির্ভীক ফুটবল শৈলী সিডনি থেকে পার্থ […]
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্লাবে যোগ দিয়েছেন। থার্ড ডিভিশন লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসির হয়ে খেলছেন বাংলাদেশের এই লেফটব্যাক। গতকাল (মঙ্গলবার) অভিষেকও হয়েছে তার। ২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়েই নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএই থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে […]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে কয়েকটি প্রতিযোগী দেশ বিপাকে পড়েছে। একইভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টাসহ বেশ কিছু কারণে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! সমর্থকদের ঝামেলায় পড়তে হতে পারে মনে করে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। যদিও একই সময়ে বেড়েছে দেশটিতে ফ্লাইট বুকিংয়ের হার। আসন্ন […]
হট্টগোল, বিতর্ক আর অভাবনীয় সব ঘটনার ভেতর দিয়ে শেষ পর্যন্ত আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল। মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল ফাইনালে রেফারির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা, কোচের নির্দেশে খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যাওয়া, আবার মাঠে ফেরা সব মিলিয়ে এক নাটকীয় রাতের সাক্ষী হলো রাবাতের সবুজ গালিচা। রোববার রাতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয় […]
ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্টটি ব্যার্থ হলেও আতলেতিকো চার্লান দলটি নিয়ে রয়েছে নানান প্রশ্ন । প্রশ্নের মূল সূত্রপাত আসলে আতলেতিকো চার্লানের অবস্থান কি আর্জেন্টিনায় । এইগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা । প্রথমে আসি অ্যামেচার বলতে আসলে ল্যাটিন আমেরিকায় কি বুঝায়! বাংলাদেশে অ্যামেচার শব্দটি যে অর্থ বহন করে তা কিন্তু ল্যাটিন আমেরিকায় সেই অর্থ বহন করে না […]
ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব স্কানথর্প ইউনাইটেড এফসি পরিদর্শন করেছেন বাংলাদেশী–জার্মান বংশোদ্ভূত রিয়াসাত খাতন। ক্লাবটির অন্যতম বাংলাদেশী মালিকের আমন্ত্রণে তিনি এই সফর করেন। পরিদর্শনকালে রিয়াসাত খাতন জানান, বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার আবেগগত সম্পর্ক গভীর। সুযোগ পেলে ভবিষ্যতে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন। স্কানথর্প ইউনাইটেড এফসির […]
নীল সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরির কালো পাহাড়, প্রবালপ্রাচীরের ঝিলিক- প্রকৃতির তিন ভিন্ন রূপ যেন এক সুতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বফুটবলের মঞ্চে। কেপ ভার্দে, কুরাকাও ও নিউ ক্যালেডোনিয়া- প্রতিটি দেশই যেন মহাবিশ্বের কোনো শান্ত কোণে বসে থাকা রঙিন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত চিত্রপট। তিন দেশের মানুষের হাসি, তাদের উৎসব, সংগ্রাম, ঐতিহ্য আর জীবনযাপনের সাথে মিশে আছে ফুটবলের […]
ছয়টি দল, দুইটি আসন, এক স্বপ্ন- বিশ্বকাপ: ফিফা ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের উত্তেজনায় ফুটবল বিশ্ব ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ দ্রুতই চড়া হচ্ছে। সরাসরি বাছাইয়ের পরও এখনও দুটি শূন্য আসন পড়ে আছে বিশ্বকাপের মূল মঞ্চে। আর সেই দুই আসনের […]
২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা। বৈশ্বিক এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বের কিছু ম্যাচ হবে মেক্সিকোতে। উত্তর আমেরিকার এই দেশটির একটি ভেন্যু আক্রন স্টেডিয়াম। চারটি গ্রুপ-পর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে এখানে। তবে মেক্সিকোর আক্রন স্টেডিয়ামকে ঘিরে রক্ত হিম করার মতো খবর তথ্য পাওয়া যাচ্ছে। মেক্সিকোর জলিস্কো প্রদেশের এই স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে […]










