Tag Archives: বাংলাদেশ

জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে যোগ দিয়েছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্লাবে যোগ দিয়েছেন। থার্ড ডিভিশন লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসির হয়ে খেলছেন বাংলাদেশের এই লেফটব্যাক। গতকাল (মঙ্গলবার) অভিষেকও হয়েছে তার। ২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়েই নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএই থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে […]

বাংলাদেশের ভবিষ্যৎ গলফ তারকা সৈয়দ মাহদী মাহবীর শান্ত শ্রীলঙ্কায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন

শ্রীলঙ্কার রয়্যাল কলম্বো গলফ ক্লাবে ৬-৮ জানুয়ারী ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফাল্ডো সিরিজ – বয়েজ ১১-১২ ক্যাটাগরিতে শান্টো চ্যাম্পিয়ন হন বাংলাদেশের সৈয়দ মাহদী মাহবীর শান্ত। তিন দিনে (২৭টি হোল) তিনি অসাধারণ ১০ আন্ডার পার স্কোর করেন এবং বড় ব্যবধানে শিরোপা জিতে নেন। নিকটতম প্রতিযোগী, একজন ভারতীয় জুনিয়র গলফার, ৩ আন্ডার পার স্কোর করেন। এই প্রথমবারের মতো […]

২০২৬ এ বছরজুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ততম ক্যালেন্ডার, বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বছর

২০২৬ সাল যেন বিশ্ব ক্রীড়াঙ্গনের এক মহামিলনমেলা। ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে বহুজাতিক গেমসসহ নতুন বছরজুড়ে অপেক্ষা করছে একের পর এক বড় আয়োজন। খেলাধুলাপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে স্মরণীয় এক বছর, যেখানে বাংলাদেশের উপস্থিতিও বাড়াচ্ছে প্রত্যাশার মাত্রা। বছরের সূচনা হবে ক্রিকেটের রঙিন সংস্করণ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি […]

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদান

বাংলাদেশের ক্রীড়া ও খেলাধূলার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে (১৯৯১-১৯৯৬) এবং (২০০১-২০০৬) ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। প্রথমত, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্রীড়াকে জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। তাঁর সময়কালে ক্রীড়া সংগঠনগুলোর প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায় […]

২০২৫-এ ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য

এবছর বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন নতুন করে স্বপ্ন দেখিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা, সীমাবদ্ধতার দেয়াল ভেঙে একের পর এক সাফল্যের গল্প লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স থেকে শুরু করে আর্চারি ও দাবা সহ প্রায় প্রতিটি অঙ্গনেই বাংলাদেশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আত্মবিশ্বাসে ভরপুর। ফুটবল  ফুটবলেএবছর নতুন করে আলো ছড়িয়েছে লাল-সবুজেরা। দীর্ঘদিন পর জাতীয় দল ও বয়সভিত্তিক […]

স্কানথর্প ইউনাইটেড এফসি পরিদর্শনে রিয়াসাত খাতন, বাংলাদেশ দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ

ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব স্কানথর্প ইউনাইটেড এফসি পরিদর্শন করেছেন বাংলাদেশী–জার্মান বংশোদ্ভূত রিয়াসাত খাতন। ক্লাবটির অন্যতম বাংলাদেশী মালিকের আমন্ত্রণে তিনি এই সফর করেন। পরিদর্শনকালে রিয়াসাত খাতন জানান, বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার আবেগগত সম্পর্ক গভীর। সুযোগ পেলে ভবিষ্যতে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন। স্কানথর্প ইউনাইটেড এফসির […]

ঋতুপর্ণাদের বেতন ১০০ ভাগ বাড়ানোর চেষ্টা ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিয়মিত সাফল্য আনছেন নারী ফুটবলাররা। অথচ নারী ফুটবলাররা আর্থিকভাবে তেমন সাবলম্বী নন। এশিয়া কাপ নিশ্চিত করা আফিদা-ঋতুপর্ণাদের মাসিক বেতন মাত্র ৫৫ হাজার। যুব ও ক্রীড়া উপদেষ্টা মনে করেন, এটি দ্বিগুণ করা প্রয়োজন। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নারী ফুটবলারদের বেতন অনেক কম। তাদের শতভাগ বৃদ্ধির নির্দেশনা দিয়েছি। বাফুফে এটার জন্য ফান্ডের কথা বলেছে […]

ঢাকা ডার্বি: ইতিহাস, পরিসংখ্যান ও আবেগের সমন্বয়ে মোহামেডান-আবাহনী’র ফুটবল লড়াই

বাংলাদেশের ফুটবলের দীর্ঘ ইতিহাসে এমন কিছু ম্যাচ আছে যেগুলো শুধু ৯০ মিনিটের খেলা নয় সেগুলো যুগান্তকারী গল্প, শহরের স্পন্দন, এবং মানুষের আবেগের সঙ্গে মিশে থাকা একটি সাংস্কৃতিক অধ্যায়। ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনীর মধ্যকার লড়াই ঠিক সেই জায়গাটিই দখল করে রেখেছে। ফুটবলপ্রেমীরা যাকে ভালোবেসে বলেন- ঢাকা ডার্বি। আসন্ন বিএফএল ম্যাচটিও […]

শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি মুশফিকের: সোনালী ইতিহাসের স্বাক্ষী হলো মিরপুরের ২২ গজ

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল গল্পগুলো লেখা হয়েছে, আজ আবার সাক্ষী হলো এক ঐতিহাসিক ঘটনার। সবুজ উইকেটের উপর দাঁড়িয়ে, দুই দশকের অসম্ভব কঠিন পথ পাড়ি দিয়ে, বাংলাদেশের সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার মুশফিকুর রহিম, নিজের ১০০তম টেস্ট ম্যাচে হাঁকালেন একটি মহাকাব্যিক সেঞ্চুরি। শুরুটা ফিরে যায় ২০০৫ সালে, যখন বয়স ছিল মাত্র ১৬। চোখে স্বপ্ন, […]

হেডার, ফ্রি-কিক, বাইসাইকেল, পানেনকা; হামজার চার গোলের জাদুতে মাতছে দেশ

বাংলাদেশ ফুটবলের আকাশে নতুন তারার আলো ছড়িয়ে দিয়েছেন হামজা চৌধুরী। মাত্র পাঁচটি ম্যাচ আর তাতেই চার গোল; সংখ্যাটা খুব বড় না হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক গল্প, আবেগ আর অনুপ্রেরণার অধ্যায়। দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবল এমন একজন খেলোয়াড় পেয়েছে, যার প্রতিটি স্পর্শ, প্রতিটি দৌড়, প্রতিটি শট যেন ফুটবলপ্রেমীদের হৃদয়ে নতুন স্বপ্ন বুনে দিচ্ছে। […]