ইকুয়েডরের বিপক্ষে ১০ জুন ও গুয়েতামালার বিপক্ষে ১৪ জুন প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই দুই প্রীতি ম্যাচ ও ২১ জুন শুরু হওয়া কোপা আমেরিকার জন্য ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। দলটির বেশ ক’জন ফুটবলার ইনজুরিতে আছেন। তাদের মধ্যে নাহুয়েল মলিনা, […]
Tag Archives: সকল খেলা
লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট। নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লপ ক্লাব ছাড়ার ঘোষনা দেয়ার পর বেশ কয়েকজন কোচের সাথেই যোগাযোগ করে লিভারপুল। তার মধ্য প্রথম পছন্দ ছিলো জাবি আলোনসো। কিন্তু জাবি লেভারকুসেনেই থেকে যাওয়াতে এই যাত্রায় আর তাকে পেলো না তারা। এরপর পোর্তোর কোচ রুবেন আমোরিমকে চায়। চুক্তির প্রায় শেষ পর্যায়ে এসে আসতে আপত্তি […]
মৌসুম শেষে ব্রাইটন ছাড়বেন রবার্তো জি আরবি। এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব কে ইউরোপা কে লীগে নেয়া এবং জায়ান্ট কিলার হিসেবে খেতাব পাওয়া ব্রাইটনের রূপকথার কারিগর রবার্তো জে আরবি ক্লাব ছাড়ছেন। এমনটাই জানিয়েছেন ক্লাব থেকে। চেলসির সাথে হারের পর ম্যান ইউয়ের বিপক্ষে ম্যাচেই শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এর আগে গ্রাহাম পটার চেলসিতে যাওয়ার পর […]
আজ শেষ বারের মতো এনফিল্ডে ডাগআউটে দাড়াবেন ক্লপ, অশ্রুসিক্ত নয়নে ইতি ঘটবে ১০ বছরের সম্পর্কের।নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। তারই প্রমাণ ক্লপের প্রস্থান। ২০১৫ সালে যখন সিগনাল ঈদুনা পার্ক থেকে বিদায় নিয়ে এখানে এসেছিলেন, তখন কেই বা জানতো, একটা পুরো প্রজন্মকে একটি ক্লাবের মায়ায় ফেলবেন তিনি। কোচ দেখেও ক্লাবের প্রেমে পড়ার অনন্য নজির এই ক্লপেরই। […]
বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা। জাভি আলোনসোর দল তখনও অপরাজিত ছিল, শনিবার যখন লিগে অগসবার্গের বিপক্ষে ম্যাচ শেষের বাঁশি বাজলো, তখনও তারা অজেয়। যে কীর্তি এর আগে কেউই গড়েনি, জুটে গেলো ‘ইনভিন্সিবল’ তকমা। প্রথম দল হিসেবে জার্মানির শীর্ষ ফুটবল মঞ্চে অপরাজিত থেকে মৌসুম শেষ করলো তারা। ঘরের মাঠে তারা অগসবার্গকে […]
ইব্রাহিম খলিল: আনুষ্ঠানিকভাবে আইসিসি ঘোষণা করেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন। ম্যাচটির আয়োজনস্থল এখনও নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, ম্যাচটি নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ২৮ মে। […]
২৬ মে থেকে ৪ জুন ১২টি দেশ নিয়ে ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্টে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের চতুর্থ আসরের শুরুতে শক্তিশালী পাকিস্তানের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তাদের জায়গায় প্রথমবার আফ্রিকার উগান্ডা খেলতে আসছে। প্রথমবারের মতো অংশ নেবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড।
ইব্রাহিম খলিল: জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান তার প্রথম বড় টুর্নামেন্টের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন। তবে দলে চারজন গোলরক্ষক রাখা নিয়ে তুলেছে বিতর্ক। মানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং অলিভার বাউম্যানের জায়গা ছিল নিশ্চিত। তবে স্টুর্টগার্ডের গোলরক্ষক আলেকজান্ডার নুবেলকেও দলে নেওয়া হয়েছে। নাগেলসমান বলেছেন, ‘নুবেল যোগ্য ছিল। অনুশীলনে আমাদের আরও গোলরক্ষকের প্রয়োজন হয়, তাই […]
পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন সুরকে নিয়োগ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বুধবার চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। বক্সিং ফেডারেশন জানিয়েছে, জুনিয়র অফিসার হিসেবে যোগ দিয়েছেন সুর। ব্যাংকটি এক বিবৃতি দিয়ে জানায়, ‘ইউসিবিতে সুর কৃষ্ণ চাকমার নিয়োগ তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। ইউসিবি এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের পরিবারে যুক্ত করতে পেরে খুশি ও গর্বিত।’ ২০১৮ […]
আয়ারল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি হারলেও দ্বিতীয় ম্যাচে রিজওয়ান ও ফখর জামানের জুটিতে জিতে যায় পাকিস্তান। সিরিজে সমতা ফেরানোর পর মঙ্গলবার আবারও রিজওয়ান জ্বলে উঠলেন, এবার সঙ্গ পেলেন বাবরের কাছ থেকে। দুজনের একশ ছাড়ানো জুটিতে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ২-১ এ জিতলো পাকিস্তান। আয়ারল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রান করে। জবাবে বাবর ও রিজওয়ানের মাতম্র […]











