Tag Archives: সকল খেলা

গাজায় মানবিক সাহায্য পাঠাতে চেয়ে ইংলিশ মিডিয়ার তোপের মুখে পড়লেন সালাহ

গাজায় মানবিক সাহায্য পাঠাতে চেয়ে ইংলিশ মিডিয়ার তোপের মুখে পড়লেন সালাহ। ৭ই অক্টোবার হামাস এর আক্রমণের পর ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হলে মোহাম্মদ সালাহ সারাবিশ্বের নেতাদের নিরপরাধ মানুষদের দূর্দশা নিরসনের উদ্দেশ্যে যুদ্ধবন্ধের আহবান জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতির একপর্যায়ে তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনবাসীর জন্য মানবিক সাহায্যের পাঠানোর অনুরোধ করেন। আগাগোড়া স্বচ্ছ ও শান্তিপূর্ণ একটি […]

জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

প্রতিপক্ষ জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানেই গুটিয়ে দিয়েছিলেন তাসকিন-সাইফউদ্দিন-মেহেদীরা। বোলারদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই অল্প রানের লক্ষ্য তাড়ায় দাপট দেখিয়েছেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। তাদের দৃঢ়তায় ১২৫ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়েই পৌঁছে যায় বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক হয়েছে ওপেনার তানজিদ […]

সিরিজ জেতাই বাংলাদেশের প্রধান লক্ষ্য

শুক্রবার (২ মে) মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি (বিশ্বকাপের প্রস্তুতি) তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক […]

সন্ধ্যায় দেশে ফিরছেন মোস্তাফিজুর

বিসিবির এনওসির মেয়াদ শেষ হওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। চেন্নাই শিবির ছেড়ে আজই দেশে পা রাখছেন টাইগার এ পেসার। সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ফিজ। আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। এবারের টুর্নামেন্টে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ। নিজের সর্বশেষ […]

রোনালদো জাদুতে আল নাসরের জয়

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে। এতে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল। বুধবার (০১ মে) রাতে রিয়াদের আল আওয়াল পার্কে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের […]

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বায়ার্ন সমানে সমান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হাইভোল্টেজ ইউরোপিয়ান ক্লাসিকো। আর সেখানেই উত্তেজনায় ঠাসা ম্যাচের উপহার দিল দুই দল। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় বায়ার্ন। আর শেষ দিকে এসে গোল করে ম্যাচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। […]

এলিগ্যান্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এলিগ্যান্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

আবাহনীর শিরোপা জয়

রোমাঞ্চকর লড়াইয়ের পর সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে ২৬৮ রানের লক্ষ্য আবাহনী অতিক্রম করে এক বল ও চার উইকেট হাতে রেখে। শেষদিকের কঠিন লড়াইয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।৮৮ বলে ৮৩ রানের […]

কমলাপুরে সাবিনাদের গোল উৎসব

আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ১৯-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল জামালপুর কাচারিপারা একাদশকে হারিয়ে শক্তি দেখিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। দলের অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার হ্যাটট্রিক করেছেন। নাসরিন স্পোর্টস একাডেমি শুরু থেকে জামালপুর কাচারিপারা একাদশকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেন। মারিয়া, সাবিনা ও […]

এলিগেন্ট ইনভাইটেশনাল রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ আসরের ড্র অনুষ্ঠিত

এলিগেন্ট ইনভাইটেশনাল রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ টুর্নামেন্টের নাম্বার ড্র অনুষ্ঠিত হয় গতকাল এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি উত্তরা শাখায়। নাম্বার ড্র টি পরিচালনা করেন আন্তর্জাতিক অর্গানাইজার এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি। নাম্বার ড্র তে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল সহ বেশ কয়েকজন ফিদে মস্টার, বর্তমান মহিলা চ্যাম্পিয়ন […]