বুধবার (৮ মে) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল। তাই ফাইনালে উঠার লড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ ছিল। এমন সমীকরণের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় লস ব্লাঙ্কোসরা; তবে দানি কারভাহালের গোলমুখে বাড়ানো বলে […]
Tag Archives: সকল খেলা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। গেলো সপ্তাহে লা লিগা ট্রফি নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তাই শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে ‘ইউরোপিয়ান ক্লাসিকো’র লড়াইয়ে নামবে আনচেলত্তির দল। অন্যদিকে, বায়ার্ন কি পারবে মাদ্রিদবাসীর আনন্দ মাটি করে দিতে? সেটি না হলে ১১ মৌসুম পর পুরোপুরি খালি হাতে মৌসুম শেষ […]
অভিমানে অবসর নিয়েছিলেন। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে পর্যাপ্ত আর্থিক সুযোগ-সুবিধা না পাওয়া নিয়ে হতাশায় ছিলেন। বলেছিলেন পরিস্থিতির বদল না হলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই তাঁর। তবে রোমানের আকুতিতে বদল হয়নি কিছুই। শেষে তিনিই কিনা মন পাল্টালেন! আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ জানিয়েছেন, জাতীয় দলের ফেরার ইচ্ছার কথা জানিয়ে আবার ফেডারেশনে চিঠি […]
আয়ারল্যান্ডে পুরো পাকিস্তান দল সফরে যেতে পারলেও তাদের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। নির্ধারিত সময়ে ভিসা পাননি তিনি। ফলে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভাষ্য অনুযায়ী বাকিরা সফরের পূর্বে ভিসা পেলেও আমির পাননি। তাই পাকিস্তানেই রয়ে গেছেন অভিজ্ঞ পেসার। এই […]
দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টার্স ইভেন্টে চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। শুরুতে ২৪৩১ রেটিং ধারী ফাহাদ চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডেও রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টার নিয়েমান হ্যান্স মোককে।এবার ফাহাদ ২৬৮৮ রেটিং ধারী দাবাড়ুর বিপক্ষে উইনিং পজিশন থেকে ড্র করেছেন। আজ তৃতীয় রাউন্ডে ফাহাদের […]
পৃথিবী ত্যাগ করলেন ‘এল ফ্লাকো’ খ্যাত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক ঘোষণার মাধ্যমে জানায় ফুটবল বিশ্বকাপ ১৯৭৮ জয়ী এই কোচ ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি থেকে শুরু করে সারা ফুটবল বিশ্ব। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা, মেক্সিকোর পাশাপাশি বার্সেলোনা, রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়রস, […]
ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে এক ম্যাচে পাঁচ গোল, পাঁচ এসিস্ট করার রেকর্ড এখন লিওনেল মেসির। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২০১১-১২ চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনের রাউন্ড অফ সিক্সটনের সেকেন্ড লেগে পাঁচ গোল করেছিলো মেসি, এস্তোনিয়ার বিপক্ষে ফ্রেন্ডলিতেও এক ম্যাচে ৫ গোল আছে মেসির। আর আজ ইন্টার মিয়ামির হয়ে এক হাফেই পাঁচ এসিস্ট করেছেন মেসি। সাথে একটি গোলও […]
সময়টা খারাপ যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনার। মাত্র কিছুদিন আগে প্রথম লেগে পি এস জির মাঠে জিতে এসে ঘরের মাঠে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিয়েছে জাভির শিষ্যরা। লীগ টাইটেল রেস থেকে আগেই ছিটকে গেছিলো। তবে এবার জিরোনার মাঠে জিরোনার কাছে হেরে লীগ টাইটেল রেস থেকে খাতা কলমেও পুরাপুরি ছিটকে গেছে৷ ৪ ম্যাচ হাতে […]
স্পেনের তৃতীয় বিভাগে লীগ লিডার দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে খেলছিল আরিন্তেইরো। আরিন্তেইরোর নিয়মিত গোলেরক্ষক প্রথমে ইঞ্জুরিতে পড়েন। নিয়মানুযায়ী দ্বিতীয় চয়েস গোলরক্ষের গোলবারে দাড়ানোর কথা থাকলেও সে ছিল দেপোর্তিভো করুনা লোনে দেয়া প্লেয়ার। আর লোনে দেয়ার সময় করুনা শর্ত দেয় এই গোলরুক্ষক তাদের বিরুদ্ধে খেলতে পারবেনা। ফলে গোলবারে দাঁড়ায় আরিন্তেইরোর তৃতীয় চয়েস গোলরক্ষক। কিন্তু দ্বিতীয় হাফে […]
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে বাঁহাতি এই পেসার বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় আসর শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হয়েছে। বিদায় বেলায় চেন্নাইয়ের সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে মুস্তাফিজ পেয়েছেন দারুণ এক […]











