সোমবার (১৯ ফেব্রুয়ারী) করিন্থিয়ান্স এর বিরুদ্ধে মৌসুমের প্রথম গোল করেন এন্ড্রিক। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির পর এটি তার ১৫তম গোল। চুক্তি মোতাবেক এই মৌসুম শেষে জুলাইতে মাদ্রিদে পাড়ি জমাবেন এন্ড্রিক। তাহলে এখনই কেন অর্থ প্রদান করতে হবে মাদ্রিদকে?
২০২২ এ পালমেইরাসের সাথে ৩৫ মিলিয়ন ইউরো ফিক্সড, ২৫ মিলিয়ন ইউরো বিভিন্ন পারফরম্যান্স ভিত্তিক অ্যাড অন্স ও ১২ মিলিয়ন ইউরো ভ্যাট প্রদান করে এন্ড্রিককে সই করাতে চুক্তিবদ্ধ হয় মাদ্রিদ। এই চুক্তির শর্ত মোতাবেক, পালমেইরাসের হয়ে প্রতি ৫ গোল করার জন্য মাদ্রিদ ২.৫ মিলিয়ন ইউরো করে প্রদান করবে। এন্ড্রিকের ২৫ গোল হওয়া পর্যন্ত এই চুক্তি থেকে ১২.৫ মিলিয়ন ইউরো ইনকাম করতে পারবে এন্ড্রিকের বর্তমান ক্লাব পালমেইরাস। এখনো পর্যন্ত ১৫টি গোল করায় ৭.৫ মিলিয়ন ইউরো পেয়েছে পালমেইরাস।
মুলত এন্ড্রিকের উন্নতি ঠিক রাখতে এবং পালমেইরাস কতৃপক্ষের নজরে রাখতেই মাদ্রিদ এই শর্ত জুড়ে দেয়।
এসকে/আরআই


