Monthly Archives: February 2024

ব্রাজিলিয়ান বিস্ময়বালকের গোল, টাকা গুনতে হলো মাদ্রিদের

সোমবার (১৯ ফেব্রুয়ারী) করিন্থিয়ান্স এর বিরুদ্ধে মৌসুমের প্রথম গোল করেন এন্ড্রিক। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির পর এটি তার ১৫তম গোল। চুক্তি মোতাবেক এই মৌসুম শেষে জুলাইতে মাদ্রিদে পাড়ি জমাবেন এন্ড্রিক। তাহলে এখনই কেন অর্থ প্রদান করতে হবে মাদ্রিদকে? ২০২২ এ পালমেইরাসের সাথে ৩৫ মিলিয়ন ইউরো ফিক্সড, ২৫ মিলিয়ন ইউরো বিভিন্ন পারফরম্যান্স ভিত্তিক অ্যাড […]

পয়েন্ট হারালো রিয়াল, ব্যবধান কমানোর সুযোগ হারালো জিরোনা

এবারের স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বড় চমক জিরোনা ফুটবল ক্লাব। শুধু লা লিগা নয়, বুন্দেসলীগায় তো প্রায় আট পয়েন্টেই এগিয়ে লেভারকুসেন, কিংবা ইংলিশ লীগে শীর্ষ চারে এখনো অ্যাস্টন ভিলা, তবে এগুলো পুরাতন খবর, নতুন খবর হলো জিরোনা এফসি গত ম্যাচে রিয়ালের কাছে ভূপাতিত হওয়ার পর এখন আবার লীগ জয়ের স্বপ্ন দেখছে। লীগে ইতিমধ্যে ২৫টি ম্যাচ […]

রংপুরের জয়, ঝুলে রইলো বরিশালের ভাগ্য

আবু হায়দার রনির অসাধারণ বোলিং নৈপুণ্যে বরিশালকে হারিয়ে রংপুরের জয়। এদিকে রংপুরের কাছে পরাজয়ের ফলে সুপার ফোরে থাকার নিশ্চয়তা ঝুলে থাকলো বরিশালের। উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল৷ অধিনায়কের দুর্দান্ত শুরুতে বরিশাল বড় সংগ্রহের পথে যাচ্ছিলো। সাকিব আল হাসান বলে এসেই প্রথম বলে তামিম ইকবালকে সাজঘরে ফেরালে বরিশালের ইনিংসে […]

ভালোবেসে পায়ে মেসির ছবি ট্যাটু করা খেলোয়াড় এবার খেলবেন মেসি সাথেই

বিশ্বকাপের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের মেসিভক্তি দেখেছে সারাবিশ্ব। তবে মেসিকে ঘিরে আর্জেন্টাইনদের ভক্তি ভালোবাসা কি শুধু জাতীয় দলের খেলোয়াড়রাই দেখায়? নাকি মেসি তারও উর্ধ্বে? এই প্রশ্নের ই উত্তর ফ্রাংকো স্কোবার। ফ্রাংকো স্কোবার আর্জেন্টিনার রোজারিও থেকে উঠে আসা হুটসন ডাইনামোর খেলোয়াড়। রোজারিওতে জন্ম হওয়ায় আর মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলসে ক্যারিয়ার শুরু হওয়ায় মেসির শিষ্যত্ব নিতে দেরি হয়নি […]

স্বর্ণ জয়ের মুকুট ধরে রাখার পথে ইমরানুর রহমান

এশিয়ান ইনডোরে সেমিফাইনালে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে ২য় হয়ে ফাইনাল নিশ্চিত করে স্বর্ণজয়ের মুকুট ধরে রাখার পথে ইমরানুর রহমান। গত বছরের ন্যায় এবারও ১১তম এশিয়ান ইনডোরে ৬০ মিটার প্রেস্টিজিয়াস ইভেন্টে স্বর্ণজয়ের লড়াইয়ে আজ হিটে কোয়ালিফাই করে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন ইমরানুর। সেমিফাইনালে প্রথম হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে এবার ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত বাংলাদেশী এই অ্যাথলেট। আগামীকাল […]

এশিয়ান ইনডোরে বাংলাদেশী জহির রায়হানের রৌপ্য পদক অর্জন

১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৪ আসরে ৪০০ মিটার হিটে প্রথম হয়ে ফাইনালে উঠেছিলেন বাংলাদেশী অ্যাথলেট জহির রায়হান। ফাইনালে ১৮ ফেব্রুয়ারী (রবিবার) ৪০০ মিটার স্প্রিন্টে রৌপ্য পদক অর্জন করেন জহির রায়হান। ২য় বাংলাদেশী হিসেবে এশিয়ান ইনডোর রৌপ্য পদক অর্জন করেছেন তিনি। স্প্রিন্টে জহির রায়হান সময় নিয়েছেন ৪৮.১০ সেকেন্ড। অন্যদিকে ৬০ মিটার স্প্রিন্টে ৩য় হিটে ৬.৬২ […]

নিজেদের খেলোয়াড়দের কাছেই গোল হজম করছে মাদ্রিদ।

মৌসুমের শুরুতে ইঞ্জুরির কবলে পড়ে অনেকগুলো প্রয়োজনীয় প্লেয়ারকে হারালেও এখনো পর্যন্ত উড়ন্ত ফর্মে আছে তারা৷ ইঞ্জুরি না ভোগালেও, ভোগাচ্ছে রিয়ালের একাডেমি প্লেয়াররা। আজকের ম্যাচে প্রথমার্ধের ৩ মিনিটেই জোসেলুর গোলে এগিয়ে গেলেও ২৭তম মিনিটে রাউল দে তমাস পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইনে সমতা আনেন। রাউল দে তমাস মাত্র ১১ বছর বয়সে মাদ্রিদের একাডেমি লা ফেব্রিকায় যোগ […]

অবশেষে ট্রফি বুঝে পেলো বাংলাদেশ

অনূর্ধ্ধ-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন হয়েও খালি হাতেই মাঠ ছাড়তে হয় সাগরিকাদের। অবশেষে প্রায় ১০ দিন পর চ্যাম্পিয়নশিপ ট্রফি বুঝে পেলেন নারী ফুটবলাররা। মূলত যৌথ চ্যাম্পিয়ন হওয়ায় মূল ট্রফিটি দিয়ে দেওয়া হয় ভারতকে। আর নতুন করে ট্রফি বানিয়ে তুলে দেওয়া হলো বাংলাদেশের হাতে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাফুফে ভবনে […]

ইরানের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

দুবাইয়ে চলছে বিচ সকার ফুটবল বিশ্বকাপ। ১২তম আসরে অংশ নিচ্ছে ৬ মহাদেশের ১৬টি দেশ। এবারের আসরে লাতিন আমেরিকা থেকে খেলছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। আর্জেন্টিনা খেলছে বি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিতি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে এশিয়ার দেশ ইরানের কাছে ৩-৬ গোলে হেরেছে তারা। টুর্নামেন্টের নিয়মানুসারে […]

কেমন আছেন মোস্তাফিজ?

অনুশীলনের সময় মাথায় বল লেগে আহত হয়েছেন টাইগার ক্রিকেটে কাটার মাস্টার হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান। বিষয়টি এরইমধ্যে পরিষ্কার করেছে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বলা হয়েছে, এমআরআই’র পর তার মাথায় কোনো ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। তা আপাতত স্বস্তির বিষয়। পরবর্তীতে জানানো হয়, মাথায় পাঁচটি সেলাই পড়লেও আগের চেয়ে ভালো আছেন ফিজ। তাকে আপাতত কেবিনে […]