Monthly Archives: February 2024

সাফের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

সাফ অনূর্ধ্ব -১৯ নারী চ্যাম্পিয়নশীপ -২০২৪ এর সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা আক্তার। এছাড়া চার গোল করে টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পাচ্ছেন সাগরিকা৷ উল্লেখ্য সাফ চ্যাম্পিয়নশীপে এবারের আসরে সাফ কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। এসকে/পিএইচএম

মাথায় বল লেগে আহত মোস্তাফিজুর

চট্টগ্রামে অনুশীলনের সময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাকানো বল মাথায় আঘাত করেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। এ ঘটনার পর দ্রুতই তাকে স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয়েছে হাসপাতালে। নেটে অনুশীলন করছিলেন মোস্তাফিজ, এমন সময় পাশের আরেকটি নেটে ব্যাটিং করছিলেন উইন্ডিজ ক্রিকেটার ফোর্ড। তার হাকানো একটি বল এসে মোস্তাফিজের মাথায় আঘাত করে। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে […]

শান্তর মাসিক বেতন ৯ লাখ, সাকিবের ৭ লাখ ৯০ হাজার

১২ ফেব্রুয়ারি আগামী এক বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্ট থেকে পাবেন সাড়ে ৪ লাখ (শতভাগ), ওয়ানডে থেকে ২ লাখ (৫০ শতাংশ) ও টি২০ থেকে ১ লাখ ৪০ হাজার (৪০ শতাংশ)। পাশপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য আরও পাবেন ১ লাখ ২০ হাজার […]

বিপিএল থেকে বিদায় নিশ্চিত সিলেট স্ট্রাইকার্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফরচুন বরিশালের কাছে পরাজিত হয়ে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত সিলেট স্ট্রাইকার্সের। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকুর রহিমের দুর্দান্ত অর্ধশতকে বড় সংগ্রহ পায় ফরচুন বরিশাল৷ সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট স্ট্রাইকার্স। হ্যারি টেক্টর ও নাজমুল হোসেন শান্ত […]

প্রধান নির্বাচক হিসেবে বিসিবি থেকে কত বেতন পাবেন গাজী আশরাফ

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত আর মেয়াদ বাড়েনি মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের। তাদের বদলে এখন প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে। গাজী আশরাফ হোসেন প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে বিসিবির পরিচালনা কমিটিতে ছিলেন। এছাড়া তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং […]

টানা সাত জয়ে শেষ চারে রংপুর রাইডার্স

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পার্ফমেন্সে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে টানা সাত ম্যাচে জয় পেলো রংপুর রাইডার্স। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান৷ তবে রংপুরের শুরুটা মোটেও ভালো হয়নি৷ শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। সেখান থেকে দলকে টেনে তুলেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী। দুইজনের […]

তামিমের কাছ থেকে ব্যাট উপহার পেলেন সাইফ উদ্দিন

পেস-বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনের সময়টা বেশি ভালো কাটছিলো না। ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে অবশেষে গত দুই ম্যাচে বরিশালের হয়ে মাঠে নেমেছেন সাইফউদ্দিন। বল হাতে যেমন প্রতিপক্ষের উইকেট নিয়েছেন তেমনি ব্যাট হাতে তান্ডব চালিয়ে জানান দিয়েছেন তার স্বরূপে ফেরার কথা। সম্প্রতি তামিম ইকবালের কাছ থেকে শর্তসাপেক্ষে একটি ব্যাট উপহার পেয়েছেন এই পেস-বোলিং অলরাউন্ডার। […]

দ্রুত মাঠে ফিরতে চান কৃষ্ণা রাণী

বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কৃষ্ণা রাণী সরকার। ইঞ্জুরির জন্য দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে সাফজয়ী এই নারী ফুটবলার৷ তবে মাঠের বাইরে থাকলেও থেমে নেই কৃষ্ণা৷ দ্রুত মাঠে ফেরার জন্য চালিয়ে যাচ্ছেন নিয়মিত অনুশীলন। প্রতিদিনই জিম সেশনে দীর্ঘ সময় ব্যয় করছে রিকোভারের জন্য৷ ইঞ্জুরির কারণে ভারতীয় ক্লাব থেকে অফার পাওয়া সত্বেও ভারতীয় নারী লীগে […]

অস্ট্রেলিয়া-ভারত: আজ আরও একটি বিশ্বকাপের ফাইনাল

তিনমাসও হয়নি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া বিশ্বকাপ ফাইনালের। যেখানে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে নিলো অস্ট্রেলিয়া। ঠিক ৮৪ দিন পর আরও একটি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। এবার ছোটদের বিশ্বকাপ। তথা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ছোটদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড়দের হারের বদলা নিতে চায় ভারতের […]

সাগরিকার শেষ মুহূর্তের গোলে ফাইনাল গড়ালো টাইব্রেকারে

বাবা-মা সেই ঠাকুরগাঁও থেকে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে ঢাকায় এসেছেন মেয়ের খেলা দেখতে, মেয়েকে না জানিয়েই। সেই সাগরিকাই বাংলাদেশকে ফাইনালে বাঁচিয়ে রেখেছেন এখন পর্যন্ত। বাড়িয়ে দেওয়া চার মিনিটের খেলার তখন ১ মিনিট বাকি। বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ভারতের ডাগাউটে তখন উৎসবের প্রস্তুতি। শেষ বাঁশি বাজলেই যে বাংলাদেশের কাছ থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে […]