চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বায়ার্ন সমানে সমান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হাইভোল্টেজ ইউরোপিয়ান ক্লাসিকো। আর সেখানেই উত্তেজনায় ঠাসা ম্যাচের উপহার দিল দুই দল। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় বায়ার্ন। আর শেষ দিকে এসে গোল করে ম্যাচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই লেরয় সানের গোলে প্রথমে সমতায় ফেরে বায়ার্ন। এরপর পেনাল্টি থেকে করা হ্যারি কেইনের গোলে নেয় লিড। তবে শেষ দিকে এসে ভিনিসিয়াস জুনিয়রও পেনাল্টি কিক থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরায়। তাতেই ম্যাচ শেষ হয় ২-২ গোলের সমতায়।

সেমিফাইনালের মীমাংসা হবে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে। আগামী ৮ মে রিয়ালের ঘরের মাঠে আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *