Tag Archives: সকল খেলা

রোনালদো জাদুতে আল নাসরের জয়

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে। এতে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল। বুধবার (০১ মে) রাতে রিয়াদের আল আওয়াল পার্কে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের […]

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বায়ার্ন সমানে সমান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হাইভোল্টেজ ইউরোপিয়ান ক্লাসিকো। আর সেখানেই উত্তেজনায় ঠাসা ম্যাচের উপহার দিল দুই দল। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় বায়ার্ন। আর শেষ দিকে এসে গোল করে ম্যাচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। […]

এলিগ্যান্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এলিগ্যান্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

আবাহনীর শিরোপা জয়

রোমাঞ্চকর লড়াইয়ের পর সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে ২৬৮ রানের লক্ষ্য আবাহনী অতিক্রম করে এক বল ও চার উইকেট হাতে রেখে। শেষদিকের কঠিন লড়াইয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।৮৮ বলে ৮৩ রানের […]

কমলাপুরে সাবিনাদের গোল উৎসব

আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ১৯-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল জামালপুর কাচারিপারা একাদশকে হারিয়ে শক্তি দেখিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। দলের অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার হ্যাটট্রিক করেছেন। নাসরিন স্পোর্টস একাডেমি শুরু থেকে জামালপুর কাচারিপারা একাদশকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেন। মারিয়া, সাবিনা ও […]

এলিগেন্ট ইনভাইটেশনাল রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ আসরের ড্র অনুষ্ঠিত

এলিগেন্ট ইনভাইটেশনাল রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ টুর্নামেন্টের নাম্বার ড্র অনুষ্ঠিত হয় গতকাল এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি উত্তরা শাখায়। নাম্বার ড্র টি পরিচালনা করেন আন্তর্জাতিক অর্গানাইজার এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি। নাম্বার ড্র তে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল সহ বেশ কয়েকজন ফিদে মস্টার, বর্তমান মহিলা চ্যাম্পিয়ন […]

প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন পাপন

সাভারে অবস্থিত সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজডে (সিআরপি) প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত ক্রীড়া ও প্রশিক্ষণ কার্যক্রম আজ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো: নাজমুল হাসান পাপন। তিনি সিআরপিতে অবস্থানরত প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘সিআরপি’র সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও যোগাযোগ। যেভাবে […]

মেসির জোড়া গোলে মায়ামির জয়

রোববার (২৮ এপ্রিল) নিউ ইংল্যান্ডের মাঠে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে ৪-১ গোলে জয় তুলে নেয় মায়ামি। এই ম্যাচে অবশ্য মেসি ও লুইস সুয়ারেজের খেলা নিয়ে সংশয় ছিল। মূলত কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজিত হতে যাওয়ার কারণে তৈরি হয়েছিল এ শঙ্কা। তবে, মাঠে নেমেই মেসি দুটি ও একটি গোল করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। যদিও ম্যাচের শুরুতেই […]

হারতে ভুলে গেছে মাদ্রিদ

হারতে ভুলে গেছে মাদ্রিদ, রিয়াল মাদ্রিদকে শিরোপার আরও কাছে নিল আর্দা গুলার। প্রথমবার শুরুর একাদশে নেমেই দ্যুতি ছড়ালেন গুলের। সোসিদাদের মাঠে রাতের ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ২৯ মিনিটে করা আর্দার গোলে জয় পায় মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ দুইবার রিয়াল মাদ্রিদের জালে বল জড়ালেও বাতিল হয় সেসব গোল। প্রথমটা চুয়ামেনিকে ফাউলের জন্য বাতিল ঘোষণা […]

শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে একমাত্র গোলটি করেন আর্দা গুলার। ম্যাচের ২৯ মিনিটে দানি কারভাহালের সহায়তা গোলটি করেন গুলার। এ দিন ম্যাচের শুরুর একাদশেই তুরস্কের এই ফুটবলারকে রাখা হয়। এর আগে লা লিগায় শুরুর একাদশে […]