Tag Archives: সকল খেলা

বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝেও বেড়েছে ফ্লাইট বুকিংয়ের হার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে কয়েকটি প্রতিযোগী দেশ বিপাকে পড়েছে। একইভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টাসহ বেশ কিছু কারণে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! সমর্থকদের ঝামেলায় পড়তে হতে পারে মনে করে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। যদিও একই সময়ে বেড়েছে দেশটিতে ফ্লাইট বুকিংয়ের হার। আসন্ন […]

দুর্নীতির দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা লংঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজের ‘বিম-১০’ টুর্নামেন্টের ঘটনার সাথে সংশ্লিষ্ট, যা সিডব্লিউআই দুর্নীতি বিরোধী কোডের আওতাধীন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচের সাথে সম্পর্কিত এবং […]

হট্টগোল ও বিতর্কের পরে আফ্রিকা কাপ অফ ন্যাশনস এর চ্যাম্পিয়ন সেনেগাল

হট্টগোল, বিতর্ক আর অভাবনীয় সব ঘটনার ভেতর দিয়ে শেষ পর্যন্ত আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল। মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল ফাইনালে রেফারির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা, কোচের নির্দেশে খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যাওয়া, আবার মাঠে ফেরা সব মিলিয়ে এক নাটকীয় রাতের সাক্ষী হলো রাবাতের সবুজ গালিচা। রোববার রাতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয় […]

বাংলাদেশের ভবিষ্যৎ গলফ তারকা সৈয়দ মাহদী মাহবীর শান্ত শ্রীলঙ্কায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন

শ্রীলঙ্কার রয়্যাল কলম্বো গলফ ক্লাবে ৬-৮ জানুয়ারী ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফাল্ডো সিরিজ – বয়েজ ১১-১২ ক্যাটাগরিতে শান্টো চ্যাম্পিয়ন হন বাংলাদেশের সৈয়দ মাহদী মাহবীর শান্ত। তিন দিনে (২৭টি হোল) তিনি অসাধারণ ১০ আন্ডার পার স্কোর করেন এবং বড় ব্যবধানে শিরোপা জিতে নেন। নিকটতম প্রতিযোগী, একজন ভারতীয় জুনিয়র গলফার, ৩ আন্ডার পার স্কোর করেন। এই প্রথমবারের মতো […]

২০২৬ এ বছরজুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ততম ক্যালেন্ডার, বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বছর

২০২৬ সাল যেন বিশ্ব ক্রীড়াঙ্গনের এক মহামিলনমেলা। ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে বহুজাতিক গেমসসহ নতুন বছরজুড়ে অপেক্ষা করছে একের পর এক বড় আয়োজন। খেলাধুলাপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে স্মরণীয় এক বছর, যেখানে বাংলাদেশের উপস্থিতিও বাড়াচ্ছে প্রত্যাশার মাত্রা। বছরের সূচনা হবে ক্রিকেটের রঙিন সংস্করণ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি […]

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদান

বাংলাদেশের ক্রীড়া ও খেলাধূলার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে (১৯৯১-১৯৯৬) এবং (২০০১-২০০৬) ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। প্রথমত, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্রীড়াকে জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। তাঁর সময়কালে ক্রীড়া সংগঠনগুলোর প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায় […]

২০২৫-এ ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য

এবছর বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন নতুন করে স্বপ্ন দেখিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা, সীমাবদ্ধতার দেয়াল ভেঙে একের পর এক সাফল্যের গল্প লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স থেকে শুরু করে আর্চারি ও দাবা সহ প্রায় প্রতিটি অঙ্গনেই বাংলাদেশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আত্মবিশ্বাসে ভরপুর। ফুটবল  ফুটবলেএবছর নতুন করে আলো ছড়িয়েছে লাল-সবুজেরা। দীর্ঘদিন পর জাতীয় দল ও বয়সভিত্তিক […]

ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্টে খেলে যাওয়া আতলেতিকো চার্লানের পরিচয়

ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্টটি ব্যার্থ হলেও আতলেতিকো চার্লান দলটি নিয়ে রয়েছে নানান প্রশ্ন । প্রশ্নের মূল সূত্রপাত আসলে আতলেতিকো চার্লানের অবস্থান কি আর্জেন্টিনায় । এইগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা । প্রথমে আসি অ্যামেচার বলতে আসলে ল্যাটিন আমেরিকায় কি বুঝায়! বাংলাদেশে অ্যামেচার শব্দটি যে অর্থ বহন করে তা কিন্তু ল্যাটিন আমেরিকায় সেই অর্থ বহন করে না […]

ক্রিকেট ইতিহাসের নতুন দিগন্তে মিচেল স্টার্ক, ছাড়িয়ে গেলেন ওয়াসিম আকরামকেও

টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা, নিবেদন, আত্মত্যাগ- এ শব্দগুলো আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু কতজন সত্যিই এগুলোর মর্যাদা রক্ষা করেন? আধুনিক ক্রিকেটের তীব্র প্রতিযোগিতার ভিড়ে এমন একজনকে খুঁজে পাওয়া কঠিন যিনি টেস্টকে হৃদয়ের ধ্বনি হিসেবে ধারণ করেন। ঠিক সেখানেই ব্যতিক্রমের আলো ছড়ান মিচেল অ্যারন স্টার্ক। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব পথ থাকে- কেউ টেকনিককে গুরুত্ব দেন, কেউ বিশ্রামকে, […]

স্কানথর্প ইউনাইটেড এফসি পরিদর্শনে রিয়াসাত খাতন, বাংলাদেশ দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ

ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব স্কানথর্প ইউনাইটেড এফসি পরিদর্শন করেছেন বাংলাদেশী–জার্মান বংশোদ্ভূত রিয়াসাত খাতন। ক্লাবটির অন্যতম বাংলাদেশী মালিকের আমন্ত্রণে তিনি এই সফর করেন। পরিদর্শনকালে রিয়াসাত খাতন জানান, বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার আবেগগত সম্পর্ক গভীর। সুযোগ পেলে ভবিষ্যতে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন। স্কানথর্প ইউনাইটেড এফসির […]