Tag Archives: সকল খেলা

শাকিলের জোড়ায় সাধারণ বীমার জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব। আজ বুধবার, (২৭ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে বীমা। শাকিল হোসেনের জোড়ায় এ জয় তুলে নেয় দলটি। এছাড়া বীমার জার্সিতে রাব্বি সালেহীন রকি, জামিল বিন তালিব শিহাব, […]

অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, প্রীতি ম্যাচে সহজ জয়

পিছিয়ে যেয়েও কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। প্রথমে ম্যাচে পিছিয়ে পড়েও কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গোল পেতে মরিয়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে উগালদের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা৷ দ্বিতীয় অর্ধের ৫২ মিনিটে অনিয়মিত অধিনায়ক […]

সমতায় শেষ হলো ব্রাজিল-স্পেনের লড়াই

ব্রাজিল এবং স্পেনের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে আবার গোল করেছেন এনদ্রিক। ১৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের ফুটবলে মুগ্ধ ফুটবল বিশ্ব। আগের প্রীতি ম্যাচ ব্রাজিল ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। […]

কনকাকাফ নেশন্স লীগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টানা ৩য় বারের কনকাক্যাফ নেশন্স লীগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।কনকাক্যাফের মোট ৪১ দল নিয়ে উয়েফা নেশন্স লীগের আদলে অনুষ্ঠিত কনকাক্যাফ নেশন্স লীগের ৩য় আসরের ফাইনালে টেক্সাসের  এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অ্যাডামস ও রেইনার গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এতে করে টুর্নামেন্টের ৩ আসরেই শিরোপা ধরে রাখলো মার্কিনিরা। এছাড়া র‌্যাঙ্কিং এর বিচারে […]

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে ৪৭ তম কোপা আমেরিকা-২০২৪ এর গ্রুপ পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল ও কনকাক্যাফের মোট ১৬ দল নিয়ে বসবে এবারের আসর। প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। কিন্তু ড্র এর সময়ে ১৪ দল নিশ্চিত হলেও ফাঁকা ছিলো গ্রুপ এ এবং ডি’ এর কনকাক্যাফের ২ […]

লিভারপুল তারকার উপর নজর রিয়াল মাদ্রিদের

এবার রিয়াল মাদ্রিদের নজর পড়ল লিভারপুল স্টার আর্নল্ডের উপর। মাত্র ৬ বছর বয়সে লিভারপুলের অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি, সেখান থেকে সবগুলো বয়সভিত্তিক দলে খেলে মূল দলের হয়ে সবধরনের ট্রফি জয়। লিভারপুল রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড এর ক্যারিয়ারের গল্পটা এমনই। সম্ভবত সে কারণেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই রাইটব্যাকের উপর বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের। মাত্তেও মরেত্তোর প্রতিবেদন […]

বয়সটা বাড়ছে সাকিবের

নামের পাশে ১৪০০০ এর বেশি রান, এই প্রজন্মের কোনো টপ ক্লাস ব্যাটসম্যানের নামের পাশে এমন রানসংখ্যা মানিয়ে যাবে। আবার সাড়ে ছয়শ’র বেশি উইকেট নেওয়া তো কোনো বোলারের জন্যও বিশাল ব্যাপার। এমন যদি হয় যে এই রান আর উইকেটের স্ট্যাট শুধু একজন ক্রিকেটারই, সাকিব আল হাসানের! তাকে কি বিশেষণ দেওয়া যায়, অলরাউন্ডার…তাইনা? সাকিব তো একটা কমপ্লিট […]

ব্রাজিলের জয়ের দিনে জিতেছে জার্মানিও

চার ম্যাচ পর জয়ে ফিরলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। একমাত্র গোলটি করেছেন বিস্ময়-বালক এনদ্রিক। এদিকে, অন্য ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জার্মানি। এদিন দ্রুততম গোলের রেকর্ড গড়ে ডিমানশেফট। গোলশূন্য ড্র হয়েছে আয়ারল্যান্ড-বেলজিয়াম ম্যাচ। এসকে/পিএইচএম

সাধারণ বীমাকে হারালো ঊষা ক্রীড়া চক্র

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। দলটির ভারতীয় রিক্রট মোহাম্মদ শারিকের হ্যাটট্রিকে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৫-১ গোলের ব্যবধানে হারায় আশিকুজ্জামানের শিষ্যরা। জয়ী দলের হয়ে তৈয়ব আলী ও ভারতের অনিকেত গুরাভ একটি করে গোল করেন। খেলায় সাধারণ বীমার একমাত্র গোলদাতা পারভেজ মোশাররফ।আজ শনিবার, (২৩ মার্চ) মওলানা ভাসানী […]

রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ইংল্যান্ড

প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। থ্রি-লায়ন্সদের বিপক্ষে সবশেষ দেখায় গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল সেলেসাওরা। সেই ওয়েম্বলিতে ফের নামার অপেক্ষায় ভিনি-রদ্রিগোরা।উয়েফা ইউরোতে নামার আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় […]