Monthly Archives: March 2024

ধরাছোঁয়ার বাইরে ইন্টার মিলান

সিরিয়া -এ লীগ টাইটেল জয়ের রেসে নিজেদের কে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছে ইন্টার মিলান। গতরাতে ঘরের মাঠে জিনোয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে লীগ টাইটেল রেসে থাকা দ্বিতীয় দল জুভেন্টাস থেকে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান৷ ২৭ ম্যাচ থেকে ইন্টার মিলান সংগ্রহ করেছে ৭২ পয়েন্ট যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা জুভেন্টাসের […]

হাথুরুসিংহাকে ডেকে এনে নিজের ক্ষতি নিজে করলো তামিম

দুই অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল এই দুইজনের পরামর্শে দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ করা হয় শ্রীলঙ্কান হাথুরুসিংহা কে। সেই হাথুরুসিংহা কোচ হয়ে এসেই দল থেকে বাদ দেন তামিম ইকবালকে৷ বিশ্বকাপ দলের সদস্য না হলেও মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। বিশ্বকাপ দলে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। […]

শিরোপা দৌড় থেকে ছিটকে গেল বার্সেলোনা, একমাস মাঠের বাইরে থাকবে ফ্রেংকি

রাতের খেলায় অ্যাথলেটিক ক্লাবের সাথে গোলশূন্য ড্র করে বার্সা। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে শুধু পয়েন্টই না , ম্যাচের প্রথমার্ধেই বার্সার পেদ্রি ও ফ্রেংকি ইঞ্জুরিতে পড়ে। ফ্রেংকি, পেদ্রি ছাড়া বার্সেলোনার জয়ের হার দেখলেই বোঝা যায় এরা দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় ফ্রেংকির ডান পায়ের গোড়ালিতে একটি পার্শ্বীয় […]

অভিষিক্ত জাকেরের চেষ্টাতেও হার এড়াতে পারলোনা বাংলাদেশ

সিরিজের প্রথম টি২০ তে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মাহমুদউল্লাহ-জাকেরের চেষ্টা ব্যর্থ হয়েছে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। প্রথমে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে শুরুটা ধিরে সুস্থ করলেও শেষ দিকে বাংলাদেশের বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ে তুলে৷ ২০৭ রানের পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে […]

আয়োজিত হলো বাংলাদেশ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত হলো ৬ষ্ঠ বাংলাদেশ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৩। বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২২ জন প্রতিযোগী বিভিন্ন ওজন, শ্রেণি, বয়স ও জেন্ডার ভেদে মোট ১৯ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। আদিত্য পারভেজ সর্বমোট ৬৯৫ কেজি ওজন উত্তোলন করে আল্টিমেট চ্যাম্পিয়ন (সেরাদের সেরা বিজয়ী) এবং এশা ফাতিম ৩১৫ কেজি […]

সন্ধ্যায় চায়ের রাজ্যে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

আজ (সোমবার) টি২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ- শ্রীলঙ্কার সিরিজ। সন্ধ্যা ৬.০০ টায় চায়ের রাজ্য সিলেটে তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইদল৷ সিরিজে দুই দল মোট ৩ টি টি২০, ৩ টি ওয়ানডে, ২ টি টেস্ট ম্যাচ খেলবে। এসকে/আরআর

ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পেলোনা ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে প্রথমে পিছিয়ে গেলেও ফিল ফোডেনের জোড়া গোল ও এরলিং হ্যালান্ডের অতিরিক্ত সময়ের গোলে ম্যানচেস্টার ডার্বিতে জয় নিশ্চিত করে পেপ গার্ডিওয়ালার শিষ্যরা। ম্যাচের অষ্টম মিনিটেই র‍্যাশফোর্ডের বুলেট গতির শটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ফিল ফোডেনের জোড়া গোল […]

আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে খুব একটা খুশি নন ভক্তরা। অলিম্পিকের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও বাদ পড়েছে দলটি। কিন্তু ২০২৪ নারী কনকাকাফ গোল্ড কাপে ব্রাজিল যেনো লম্বা রেসের ঘোড়া হয়ে ছুটে চলেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। এ জয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দলটি। এসকে/পিএইচএম

অবসরে রোমান সানা

বাংলাদেশ জাতীয় আর্চারি দলের হয়ে খেলবেন না রোমান সানা। লাল সবুজের জার্সিকে গুডবাই বলে দিয়েছেন তিনি। এরইমধ্যে অবসর নেয়ার সিদ্ধান্ত আর্চারি ফেডারেশনকে জানিয়েও দিয়েছেন সানা। তার অবসরের সিদ্ধান্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের শীর্ষ কর্তারা। চিঠিতে তিনি ব্যক্তিগত কারণে অবসরের কথা উল্লেখ করলেও মূলত ফেডারেশনের ওপর অভিমান করেই জাতীয় দলের হয়ে আর […]

অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছে লিভারপুল

অতিরিক্ত সময়ে নুনেজের একমাত্র গোলে লীগ জয়ের আশা এখনো টিকিয়ে রাখলো লিভারপুল। এদিন ঘর মাঠ দ্যা সিটি গ্রাউন্ড নটিংহ্যামশায়ারে টেবিল টপার লিভারপুলকে আতিথ্য দেয় নটিংহ্যাম। ম্যাচে একক আধিপত্য বিস্তার করে পুরোটা সময় কোনো গোল করতে পারেনি লিভারপুলের কোনো ফুটবলার। এমন সময়ে মাঠে সাব হিসেবে নামেন লিভারপুলের উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ, ম্যাচের শেষ মিনিটে আর্জেন্টিনা আ্যালেক্সিস […]