ওয়ানডেতে অভিষেক, সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। প্রতিপক্ষ পাকিস্তানের মতো শক্তিশালী দল। সেই পরীক্ষায় দুর্দান্ত নৈপুণ্যে উতরে গেলেন তরুণ ক্রিকেটার রুবাইয়া হায়দার ঝিলিক। ৭৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। অভিষেক ম্যাচেই ম্যাচ উইনিং নক উপহার দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন এই টাইগ্রেস।বিশ্বকাপের মতো আসরে এমন আত্মবিশ্বাসী সূচনা […]
Category Archives: আন্তর্জাতিক
বাবার সঙ্গে জমিতে হাল চাষ করা সেই মারুফাই আজ বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশের হয়ে আলো ছড়ালেন। ম্যাচের প্রথম ওভারেই পরপর দুটি উইকেট তুলে নিয়ে দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। একসময় মহিষের অভাবে বাবার সঙ্গে নিজের কাঁধে চাষের বোঝা বইতে হয়েছে তাঁকে। অসীম কষ্ট আর শত বাধা উপেক্ষা করে তিনি লালন করেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন। […]
সাবেক ভারতীয় উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক ২০০৭ সালে নিকিতা ভাঞ্জারা নামের একজনকে বিয়ে করেন। ঐ সময়টাতে ভারতীয় আরেক ক্রিকেটার মুরালি বিজয় ছিলেন কার্তিকের খুব ঘনিষ্ঠ বন্ধু। তখন তারা দুজন রঞ্জী ট্রফির দল তামিলনাড়ুর হয়েই খেলতেন। কিন্তু ২০১২ সালে কার্তিকের জীবনে নেমে আসর কালো অন্ধকার, একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় দিনেশ কার্তিক জানতে পারেন যে তার […]
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ শেষ হলো ভারতীয় ক্রিকেটের উৎসবমুখর জয়যাত্রার মাধ্যমে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত জিতলো তাদের নবম এশিয়া কাপ শিরোপা। টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারতীয় ক্রিকেটাররা যে প্রভাব বিস্তার করেছেন, সেটিই শেষ পর্যন্ত জয় এনে দেয় তাদের।এশিয়া কাপ ২০২৫ মূলত ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত টি২০ […]
ভারতে ক্রিকেটকে অনেকটা ধর্মের চোখে দেখা হয়। যেখানে শিশু-কিশোরদের বড় একটা অংশই জীবনে একবার হলেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। তবে বিপুল জনসংখ্যার এই দেশে শীর্ষ পর্যায়ে ক্রিকেটার হওয়া সহজ ব্যাপার না। আর একজন ইলেকট্রিক মিস্ত্রির ছেলে থেকে ক্রিকেটার? সেই যাত্রাটা আরও কঠিন। তবে সেই কঠিন ব্যাপারকেই বাস্তবে রুপ দিয়েছেন তিলক ভার্মা। যার ব্যাটে ভর করে […]
এশিয়া কাপ ক্রিকেটে গত চার দশকের শ্রেষ্ঠ দলগুলোকে নিয়ে গড়া ইতিহাস সত্যিই মুগ্ধ করে। ১৯৮৪ সালে শুরু হওয়া এই আসরে এখনও পর্যন্ত শুধুমাত্র তিনটি দেশই শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তাদের সংগ্রহে মোট কতগুলো শিরোপা? চলুন সংখ্যায় এবার খানিকটা মনযোগ দিই। এখন পর্যন্ত সর্বাধিক ৮টি শিরোপা (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০–৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮, ২০২৩) […]
হিন্দুমহাসভার হামলার হুমকি বিসিবির উপর ছেড়ে দিলেন ধর্ম উপদেষ্টা। দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টি খেলতে এ মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাই ম্যাচ দিয়ে শুরু টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হওয়ার কথা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে। এই কানপুরে বাংলাদেশ–ভারত দ্বিতীয় […]
বাংলাদেশের সুপার ৮ এর মিশন শুরু হবে আগামী ২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬:৩০ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যান্টিগা এন্ড বারবুডায় অবস্থিত স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার সাথে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশের সম্ভাব্য সেমিফাইনাল যাত্রায় একটা বড় ভূমিকা পালন করবে। খুব সম্ভবত একই উইনিং কম্বিনেশন নিয়েই নামবে বাংলাদেশ, তবে জাকের আলী ভালো […]
দফায় দফায় বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে অনেক প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত পরিত্যক্তই হল এই দুই দলের ম্যাচ। আর তাতে কপাল পুড়ল পাকিস্তানের। গ্রুপ পর্বেই দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।তবে কাজের কাজ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে দলটি নিশ্চিত করে ফেলেছে সুপার এইট। পাকিস্তানের (৩ ম্যাচে ২ পয়েন্ট) […]
সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া নাজমুল শান্তর দল। তবে, গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার (১২ জুন) সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। নতুন প্রকাশিত […]











